E-Bangladesh » Blog Views

Blog Views – Episode 6
[display_podcast]

ডাউনলোড করুন এখান থেকে।

সুপ্রিয় শ্রোতা

ই-বাংলাদেশ ব্লগ ভিউজ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি গত এক সপ্তাহ আপনারা ভালো ছিলেন। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি আন্তর্জালের বাংলা ব্লগ ও বিভিন্ন সাইটের খবরাখবর নিয়ে। শুরু করছি ই-বাংলাদেশ ব্লগভিউজ।

আপনি কি মনে করেন গোলাম আজম সত্যিকার অর্থেই একজন অধ্যাপক? ব্লগার হ্যারি সেলডন এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়েই একটি পোস্ট দেন গত ১৪ মে। যদিও গোলাম আজমের নামের শুরুতে অধ্যাপক কেন লাগানো হয় তার সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। মাইনুল এবং দ্বীপবালক নামক দুইজন ব্লগারের মতে তিনি রংপুরের কারমাইকেল কলেজে বাংলার অধ্যাপক ছিলেন। কিন্তু সেটার সাল তারিখ জানাতে পারেননি এবং সরাসরি কেউই অধ্যাপক হতে পারেন না এটা বলার পর তারা যুক্তি দেন – সম্মান করেই গোলাম আজমকে অধ্যাপক বলা হয়। প্রত্যুত্তরে হ্যারি সেলডন সহ আরো অনেকেই বিষয়টা মেনে নিয়ে আবারো জিজ্ঞেস করেন তবে গোলাম আজম নিজে থেকেই তার নামের শুরুতে অধ্যাপক জুড়ে আত্মজীবনী লেখাটা হাস্যকর কোনো কাজ কিনা? এর কোনো জবাব পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে প্রফেসরদের টিচিং এসিস্ট্যান্টদেরও অধ্যাপক বলা হয় – ওই দুই ব্লগারের এ মন্তব্য পোস্টে ব্যাপক হাসির খোরাক যুগিয়েছে।

এবারের মা দিবসে সামহোয়ারে অনেক আবেগপূর্ণ পোস্ট পড়েছে। তবে ১২ তারিখে ব্লগার প্রত্যুৎপন্নমতিত্ত্বের ’আমার মায়ের সাতটি মিথ্যা কথা’ পোস্টটি সকলের হৃদয় ছুঁয়ে গেছে। না খেয়ে খেয়েছি বলা, অসুস্থ থেকেও সুস্থ আছি বলা, ক্ষুধা নেই বলে মিথ্যা বলা আমাদের এইসব মিথ্যেবাদী মায়েদের ভালোবাসার কথা ব্লগার প্রত্যুর কল্যাণে সবারই ভাবনার উদ্রেক করেছে। মা দিবসে প্রতিটি ব্লগারই স্মরণ করেছে তাদের মায়েদের কথা, তাদের পরম মমতার কথা।

ব্লগাররা নিশ্চয়ই জানেন চীনে সাম্প্রতিক সময়ে মারাত্মক ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছেন, এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। কোনো কোনো শহরের কোনো শিশুই বেঁচে নেই। এই মারাত্মক ভূমিকম্পের আঁচ এসে লেগেছে ব্লগেও। ব্লগার ব্লুজ চীনে থাকেন এবং তিনি বর্ণনা করেছেন তার পোস্টে কিভাবে তিনি ওই ভূমিকম্পের সময়টুকু পার করেছেন।

যায়যায়দিন পত্রিকা থেকে শফিক রেহমানের বিদায়সংক্রান্ত এবং ব্যক্তি শফিক রেহমানকে নিয়ে নানা ধরণের পোস্ট পড়েছে সামহোয়ারে গত সপ্তাহে। পোস্টগুলো পর্যবেণ করে বোঝা যায় শফিক রেহমান অত্যন্ত জনপ্রিয় বুদ্ধিমান একজন সাংবাদিক ছিলেন। বিশেষ করে তরুণদের অণুপ্রাণিত করতে এবং তাদের সুযোগ দিয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। কিন্তু এতোসব কিছুর পাশাপাশি তার বানানরীতি এবং রাজনৈতিক মতাদর্শের জন্যও সমালোচিত হয়েছেন ব্লগে বিভিন্ন পোস্টে। জনপ্রিয় যায়যায়দিন পত্রিকার নতুন সম্পাদকের উপর ভরসা করা যাবে না বলেও অনেক ব্লগার মন্তব্য করেছেন। এদিকে ব্লগার জামালাভাষ্করও লিখেছেন বিশ্বসাহিত্যের কেন্দ্রের অধ্যাপক সায়ীদকে নিয়ে তার সিরিজ পোস্ট ’আমার কেন্দ্রকথা’।

১৪ মে নাস্তিকের ধর্মকথা লিখেছেন ’ধর্মে বিজ্ঞান : নিম গাছে আমের সন্ধান’। এই পোস্টে তিনি বিজ্ঞান কর্তৃক ধর্মগ্রন্থগুলোর ব্যাখ্যার অসাড়তা তুলে ধরেছেন। বিভিন্ন ধর্মগ্রন্থের অনুবাদ তুলে দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন কিছু সুবিধাবাদী ধর্মবিশ্বাসীদের দ্বারা অনুদিত এইসব ধর্মশ্লোক বা আয়াত কোনোভাবেই বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত নয়।

এদিকে আব্দুর রাজ্জাক শিপন নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন কবিতা নিয়ে তার সিরিজ ’ভালো লাগা প্রিয় কবিতারা’ এই শিরোনামে। কবিতাপ্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে একটি দারুণ কালেকশান।

গ্লোবাল ভয়েস বাংলা ভার্সনে এবার প্রথম খবরটি হচ্ছে ভারতের জয়পুরে বোমা বিস্ফোরণ। এতে জানা যায় তিন শতকের ইতিহাসে এই প্রথম গোলাপী শহর জয়পুরে পরপর ৫টি বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত ৬০ জনের বেশি লোক মারা গেছে, আহত ১৫০ এর উপরে। বিভিন্ন ব্লগে এই বিস্ফোরণ সম্পর্কে অনেকেই মন্তব্য করেছেন। পাকিস্তানের এক ব্লগার এই হামলার কারণে পাকিস্তানের দিকে ইঙ্গিত না করার অনুরোধ জানিয়েছেন। ইন্ডিয়ান মুসলিম ভারতে পূর্বের সন্ত্রাসী হামলাগুলোর যথাযথ তদন্ত এবং ফলোআপ না হওয়ার কারণে এ ধরণের সন্ত্রাসী হামলা বৃদ্ধি ও তার রোধ করতে সরকাররে ব্যর্থতার সমালোচনা করেছেন।

এদিকে চীনে বেড়ে চলছে ভূমিকম্পের কারণে য়তির আরো ব্যাপক আশংকা। সরকারি হিসেব মতে সিচুয়ান প্রদেশের এই ভূমিকম্পে প্রায় ১২ হাজার মানুষ মারা গেছে। এই পোস্টে ভূমিকম্পের আগের ও পরের ছবি দেয়া হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রের ৩টি শহরের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। স্কুলকলেজগুলো ধ্বসে গেছে এবং এখনো কোথাও কোথাও ভূমিধ্বস চলছে।

দৃষ্টিপাতের ব্লগে অনেকদিনপর এবার কিছু নতুন লেখা এলো। এই ব্লগের প্রথম পোস্ট হলো ’ভূগর্ভে পানি সঞ্চয়’ লিখেছেন মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান। আমাদের প্রাত্যাহিক কাজের জন্য প্রয়োজনীয় পানির বেশিরভাগই সংগৃহীত হয় ভূগর্ভস্থ পানির উৎস্য থেকে। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার কারণে এই ভূগর্ভস্থ পানির স্তরে পরিমাণ কমে যাচ্ছে। মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান এই পোস্টে এই ভূগর্ভস্থ পানির বৈশিষ্ট্য, উদ্দেশ্য, লাভ-তির হিসেব কষেছেন।

পৃথিবীতে বর্তমানে খাদ্যের এই সংকটের কারণ কি? কারণ আর যাই থাকুক এর মধ্যে একটি কারণ হচ্ছে ইথানল। সুবিনয় মুস্তফী তার ’খাড়ার ঘা – জৈবজ্বালানী ইথানলের কথা’ শিরোনামের লেখায় এমনটিই বলেছেন। পেট্রল ও ডিজেলের বিকল্প জ্বালানি হিসেবে ইথানলের উৎপাদন হচ্ছে। মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীলতা কমাতে পৃথিবীর ইথানল উৎপাদনকারী সবচেয়ে বড় দুটি দেশ ব্রাজিল এবং আমেরিকা এতে অনেকটুকু সফল হয়েছে। ব্রাজিলে ই্যু থেকে ইথানল উৎপাদন করা হয় এবং এতে তারা এতোটাই সফল হয়েছে যে সরকার ঘোষণা দিতে চাইছে যে ব্রাজিল জ্বালানিখাতে স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে। কিন্তু অন্যদিকে আমেরিকায় ভুট্টা থেকে ইথানল উৎপাদন করা হলেও অভিযোগ উঠেছে এতে জ্বালানি সুবিধা নিশ্চিত হলেও খাদ্যের মূল্য বেড়ে যাচ্ছে। জানা গেছে আমেরিকানরা তাদের দৈনন্দিন জীবনে যা কিছু কেনে তার ২৫% ভুট্টা বা ভুট্টজাত খাদ্যদ্রব্য। তাই ভুট্টা থেকে ইথানল উৎপাদনের কারণ্যে খাদ্যের মূল্য বাড়ছে এবং পৃথিবীর অন্যান্য প্রান্তেও এর অশুভ ঢেউ আঘাত হানছে বলে বিশেষজ্ঞরা মতপ্রকাশ করেছেন।

মুক্তিযুদ্ধ আমাদের সর্বশ্রেষ্ঠ চেতনা, আমাদের অদম্য সাহসের গল্প। কিন্তু আমাদের নতুন প্রজন্ম কতোটুকুই বা জানে এই মুক্তিযুদ্ধ সম্পর্কে। ইতিহাসের বিকৃতি ঘটছে চারিদিকে, সঙ্গে আছে এর বিরোধীতাকারী জামাতে ইসলামীসহ নানা দলমতের হায়েনার মতো নিভৃত পদচারণা। প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছে আমাদের মহান অর্জন মুক্তিযুদ্ধকে। কিন্তু এসব ষড়যন্ত্রের বিরুদ্ধেও এগিয়ে আসছেন অনেকেই। মুক্তিযুদ্ধের সেই সময়কার কথা, ইতিহাস, ছবি নিয়ে গড়ে তোলা হয়েছে একটি চমৎকার আর্কাইভ জেনোসাইড বাংলাদেশ।

http://www.genocidebangladesh.org এই লিংকে কিক করে এখনই চলে যান সেই আর্কাইভে। এখানে মুক্তিযুদ্ধের দলিলপত্র, প্রবন্ধ, বিভিন্ন ছবি, দেশের গান, মুক্তিযোদ্ধাদের কথা লিপিবদ্ধ করা আছে। জানতে পারবেন কারা কারা দেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল। নতুন প্রজন্মের জন্য এটি অবশ্যই একটি সফল উদ্যোগ।

এবারে আসা যাক আমারব্লগ.কম এ। এখন পর্যন্ত বেটাভার্সন চলছে এ সাইটটির। ব্লগারদের অনেক অনুযোগের পর এর ডেভেলপাররা আরো বেশি সচেষ্ট হয়েছেন ইউজারদের জন্য সাইটটিকে আরো বেশি করে ইউজার ফ্রেন্ডলি করতে। এরই ল্েয বিরামহীন কাজ চলছে আমারব্লগের। ফ্রন্টপেজের আমূল পরিবর্তন সহ বাংলা কীবোর্ড সংযোজন এবং আরো নতুন সব ফীচার নিয়ে আমারব্লগ অচিরেই উপহার দিতে যাচ্ছে বাংলা ব্লগিংয়ে আরেকটি নতুন সম্ভাবনাময় প্লাটফরম। এর উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে নিয়মিত ব্লগিং ছাড়াও আমারব্লগ থেকে সামাজিকভাবে অনেক প্রকল্প গ্রহণ করা হবে। সেসব প্রকল্পগুলোর সবকিছুতেই ব্লগারদের অংশগ্রহণই হবে মূল কথা। আপনি যদি এখনই নিক রেজিস্ট্রেশন করে না থাকুন তবে এখনই www.amarblog.com  এ আজই রেজিস্ট্রেশন করুন।

এবার একটি সংশোধনী। http://www.nogorbalok.com সম্পূর্ণভাবে স্কুলছাত্রদের দ্বারা পরিচালিত একটি বাংলা ব্লগিং সাইট। বর্তমানে এটির বেটা ভার্সন চলছে। এর উদ্যোক্তারা সবাই মিলে আন্তর্জালে একটি স্টাডিপ্লেস তৈরি করেছে, যার মাধ্যমে প্রত্যেকে ছাত্রছাত্রী তাদের পড়াশোনার বিষয়ে একে অপরকে শেয়ার করবে/ সাহায্য করবে। উদ্যোক্তারা এই স্টাডিপ্লেসের নাম দিয়েছে ছাত্রসভা। গত সপ্তাহের ব্লগভিউজে ভুলবশত তা পথসভা বলে প্রচারিত হয়েছে। এই অনাকাংখিত ভুলের জন্য আমরা দুঃখিত।

সুপ্রিয় শ্রোতা। আজকের মতো এই ছিল ই-বাংলাদেশ ব্লগভিউজ। আপনাদের মূল্যবান মতামত কিংবা পরামর্শ জানিয়ে আমাদের সহায়তা করবেন। আগামী সপ্তাহে আবারও আন্তর্জালের বাংলা ব্লগিং সাইট কিংবা বাংলায় পরিচালিত কোনো সাইটের খবর নিয়ে ফিরে আসবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি এই সপ্তাহের ই-বাংলাদেশ ব্লগভিউজ। হ্যাপি ব্লগিং ।

Blog Views – Episode 5
[display_podcast]

ডাউনলোড করুন অথবা শুনুন এখান থেকে।

সুপ্রিয় শ্রোতা

দীর্ঘ এক সপ্তাহ পর আবার আপনাদের সামনে এসেছি এ সপ্তাহের ই-বাংলাদেশ ব্লগভিউজ নিয়ে। আন্তর্জালের বাংলাব্লগ সংক্রান্ত সংবাদগুলি আপনাদরে সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। ই-বাংলাদেশ ব্লগ ভিউজে ব্লগ ছাড়াও বাংলায় পরিচালিত বিভিন্ন ওয়েবসাইটের খবরাখবরও আপনাদের জানানো হবে। তো শুরু করা যাক ব্লগ ভিউজ ।

প্রথমেই সচলায়তন। ৮ মে ছিল রবীন্দ্রনাথের জন্মদিন। সচলায়তনে কবিগুরুর জন্মদিন উপলক্ষে বেশ কয়েকটি পোস্ট লেখা হয়। এরমধ্যে নুরুজ্জামানা মানিকের কবিগুরুর রঙ্গরসিকতা পোস্টটি বেশ মজার। হাস্যরসিক কবিগুরুর জীবনের বিভিন্ন সময়ের মজার টুকরো ঘটনাগুলো এখানে তুলে ধরা হয়। আখতারুজ্জামান ইলিয়াসের রবীন্দ্রনাথকে নিয়ে একটি লেখা পোস্ট করেছেন মুহম্মদ জুবায়ের। এতে আখতারুজ্জামান রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে তরুণদের মধ্যে পাশ্চাত্যের ব্যান্ড মিউজিক জনপ্রিয়তা পেলেও তার চেয়ে রবীন্দ্রসঙ্গীতের চর্চা বেড়েছে অনেক বেশি এবং রবীন্দ্রনাথকে বর্জন কিংবা ছোট করার অপচেষ্টা সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন কখনো পায়নি। এছাড়া মাঝে মাঝে রবীন্দ্রচর্চায় যে বিঘ্নের সৃষ্টি করা হয় তা স্পষ্টতই সাম্রাজ্যবাদ ধর্মান্ধদের উৎপাত এবং এইসব ইতর লোকদের বিরুদ্ধে একটু সংঘবদ্ধ হলেই তারা গর্তে ঢুকে পড়ে। আখতারুজ্জামানের এই লেখাটি ১৯৯৬ সালের ৮ ডিসেম্বর জাতীয় জাদুঘরে ঢাকা সঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক সম্মেলনে পাঠ করা হয়েছিল। সুমন চৌধুরীর রবীন্দ্রনাথ সংক্রান্ত একটি পোস্টে তিনি সত্যজিৎ রায় নির্মিত রবীন্দ্রনাথের উপর ডকুমেন্টারিটি আপলোড করেছেন। আগ্রহীরা দেখে আসতে পারেন। গাস্ত রোবের্জের সাক্ষাতকার প্রকাশ করেছেন সচল ফারুক ওয়াসিফ। সম্প্রতি তার একটি নতুন বই বেরিয়েছে সাইবারবাণী : বিয়িং হিউম্যান ইন দ্যা নিউ মিডিয়া নামে। সিনেমার মানুষ গাস্ত রোর্জের প্রস্তাব করেছেন সপ্তাহে অন্তত একদিন মিডিয়া অর্থাৎ টিভি, রেডিও, সংবাদপত্র, সিনেমা, কমপিউটার থেকে যেন আমরা দূরে থাকি। তার মতে এতে করে আমাদের মিডিয়া কর্তৃক আক্রান্ত স্বাধীনতাকে কিছুটা হলেও অনুভব করতে পারব। শিশুদের অতিমাত্রায় কমপিউটার নির্ভরশীলতা দেখে তিনি শংকিত। সমৃদ্ধ এই সাক্ষাৎকারে গাস্ত রোবের্জ বলতে চেয়েছেন অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর হয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়।

আসছি সামহোয়ারইনব্লগ। টিভিতে প্রচারিত হাতে টয়লেট কিনার নিয়ে দাঁড়িয়ে থাকা সুন্দর রমণীরা বাস্তবে সত্যিই কমোড পরিষ্কার করেন। অথবা পুরুষরে প্রাণ কার জন্য বেশি পোড়ে – কোলা না নারী? অথবা শ্বশুরকে পরিবেশিত চায়ের স্বাদের ফলাফল নিয়ে নারীর শংকিত হওয়া কি পুরুষতান্ত্রিক সমাজের আধিপত্য কে ইঙ্গিত করে না? এরকম অসংখ্য প্রশ্নের অবতারণা করেছেন ব্লগার ফাহমিদুল হক তার সাম্প্রতিক বিজ্ঞাপন ও নারী এই শিরোনামের পোস্টে। বিজ্ঞাপনে নারীদের এরূপ ব্যবহারের কারণ হিসেবে ফাহমিদ বলেছেন, পুরুষদের যৌনতার প্রবৃত্তিকে নাড়া দেবার জন্যই নারীদের সৌন্দর্য্যকে ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞাপনে নারীদের অবস্থান সমাজের বাস্তব অবস্থার চেয়ে অধস্তন হিসেবে প্রদর্শন বন্ধ করার জন্য তিনি সরকারকে বিজ্ঞাপনবিষয়ক জেন্ডার-সংবেদনশীল নীতিমালা প্রণয়ণের সুপারিশ করেছেন।

স্কুলের এ্যাসেম্বলীতে জাতীয় সঙ্গীতের সঙ্গে ঠোঁট মিলিয়ে গাওয়ার অভিনয় করা এবং পরণেই স্যারদের চোখে ধরা পড়ে বেতের বাড়ি খাওয়া – আর এভাবেই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে আমার প্রথম সংঘাতময় ভালোবাসা তৈরি হয়। ঠিক এভাবেই রবীন্দ্রজন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথকে স্মরণ করলেন ব্লগার মৃদুল মাহবুব। বাঙালির বেড়ে ওঠায় রবীন্দ্রনাথ কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সেটারই বর্ণনা দিয়েছেন মৃদুল তার পোস্টে।

রবীন্দ্রনাথ বিষয়ে জামাল ভাস্করও একটি পোস্ট দিয়েছেন একজন রবীন্দ্রনাথ আর বিদ্যমান বাস্তবতার বিবরণ শিরোনামে। ব্লগার রাগিব বাংলা উইকি থেকে রবীন্দ্রনাথের জীবনী নিয়ে একটি পোস্ট দিয়েছেন। রবীন্দ্রনাথের স্বার এবং তার বিভিন্ন বয়সের ছবিসমৃদ্ধ এই পোস্টটি এখনই আপনার প্রিয় পোস্টে যুক্ত করুন।

অন্যদিকে ইসলাম আদৌ শান্তি বা অশান্তির ধর্ম কিনা – এ নিয়ে বেশ কিছুদিন ব্লগ হালকা উত্তপ্ত ছিল। এ বিষয়ে পে বিপে বা নিরপে অবস্থান থেকে প্রতিটি ব্লগার ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন। সবশেষে ব্লগার হ্যারি সেলডন ব্যক্তিগতভাবে আরেক ব্লগার আরিফুর রহমানের সঙ্গে একটি চমৎকার ডিবেটের জন্য আলাদা একটি পোস্ট দেন। অন্যান্য ব্লগাররাও সানন্দে সেই পোস্টে অংশগ্রহণ করছেন। আগ্রহীরা হ্যারি সেলডনের সেই পোস্টে একটু টোকা দিয়ে আসতে পারেন।

এবার আসা যাক আমারব্লগ.কম-এ। গত ২রা মে থেকে বেটা ভার্সন চালু করেছে আমারব্লগ.কম এর নেপথ্য কর্মীরা। কিছু কিছু সমস্যা রয়ে গেছে যা ডেভেলপাররা সমাধান করছেন। আন্তর্জালের অন্যান্য বাংলাব্লগিং সাইট থেকে আমারব্লগ এর পার্থক্য রয়েছে। অন্যান্য ব্লগিং সাইটে আপনার নিজস্ব কোনো ডোমেইন এড্রেস থাকে না যেখানে আমারব্লগ আপনাকে একটি ডোমেইন দিচ্ছেন। ধরুন আপনি Example নামে নিক রেজিস্ট্রেশন করলেন। এখন আপনার ডোমেইন হবে www.example.amarblog.com – অনেকটা ব্লগস্পটের মতো। অন্যান্য বাংলা ব্লগিংসাইটের সকল সুবিধা তো পাচ্ছেনই। আর তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন www.amarblog.com -এ। আপনার পরামর্শ ও নিয়মিত ব্লগিং আরো সমৃদ্ধ করবে উদ্যোক্তাদের।

সুপ্রিয় শ্রোতা আজ আপনাদের দুইটি বাংলা সাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমটি হলো এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর বাংলা ভার্সন। এর এড্রেস হলো www.bangla.amnesty,org এখান থেকে আপনি জানতে পারবেন বিশ্বের বিভিন্ন স্থানের মানবাধিকারের নানা খবর। অন্যটি হলো www.nogorbalok.com স্কুলপড়ুয়া কিছু ছেলেমেয়েদের উদ্যোগে বেটা ভার্সন চলছে এই সাইটের। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ব্লগিং বা ব্লগিং চর্চাকে কিভাবে তাদের পড়াশোনার উন্নতিতে সহায়ক ভূমিকা রাখতে পারে সেই লক্ষেই এই সাইটটি চালু হয়েছে। এর উদ্যোক্তাদের বেশিরভাগই এখন স্কুলছাত্রছাত্রী। পথসভা নামে তারা একটি অনলাইন স্টাডি প্লেস তৈরি করেছে যেখানে তারা তাদের পড়াশোনার বিষয়ে সবার সঙ্গে সহযোগিতা করবে। ই-বাংলাদেশ ব্লগভিউজের পক্ষ থেকে তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি।

সুপ্রিয় শ্রোতা আজকের মতো এই ছিল ই-বাংলাদেশ ব্লগভিউজ। আগামী সপ্তাহে আবারও আন্তর্জালের বাংলা ব্লগ এবং সাইটের খবরাখবর নিয়ে আসব এই প্রত্যাশায় ই-বাংলাদেশ ব্লগভিউজের পক্ষ থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, হ্যাপি ব্লগিং।

Blog Views – Episode 4
এখান থেকে ডাউনলোড করুন । [display_podcast]

স্ক্রিপ্টঃ

সুপ্রিয় শ্রোতা

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ই-বাংলাদেশ ব্লগভিউজ। বরাবরের মতো এবারও আপনাদের জন্য ই-বাংলাদেশ ব্লগভিউজ নিয়ে এসেছে আন্তর্জালের বিভিন্ন ব্লগের নানান খবর। প্রথমেই শুরু করছি আমারব্লগ.কম এর খবর দিয়ে।

অবশেষে অনেক প্রত্যাশার পর সুন্দর ও সুস্থ ব্লগিংয়ের সকল শর্ত পূরণ করে নতুন নতুন ফিচার এবং সুন্দর ইন্টারফেস নিয়ে আমারব্লগ চালু হয়েছে আন্তর্জালে। কণ্ঠরোধের হুইসেল বাজানো দারোয়ানহীন এই ব্লগ আজ ২রা মে চালু করেছে তাদের প্রথম বেটা ভার্সন। আমারব্লগ বাংলাভাষায় একমাত্র ব্লগিং প্লাটফরম যেখানে ব্লগাররা ব্লগিংয়ের পাশাপাশি গুগল এ্যাডসেন্সের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছেন। প্রতিটি ব্লগারের জন্য রয়েছে আলাদা ডোমেইন এড্রেস। আপনার ব্লগপেজকে সাজাতে পারবেন আপনার ইচ্ছেমতোন। ডেভলেপাররা সকলকে ধন্যবাদ জানাচ্ছেন এতোদিন ধরে যারা ধৈর্য্যসহকারে আমারব্লগে ব্লগিং করে গেছেন এবং নানান পরামর্শ দিয়ে সাইটটি ডেভেলপ করতে সাহায্য করেছেন। যারা এখনো আমারব্লগে নিক রেজিস্ট্রেশন করেননি তাদের www.amarblog.com এই ঠিকানায় লগ ইন করে এখনই রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানাচ্ছে ব্লগ কর্তৃপক্ষ।

এবারে সামহোয়ারইনব্লগ। ১লা মে ছিল সামহোয়ারইন-এর তৃতীয় জন্মবার্ষিকী। এ উপলে সামহোয়ারের গুলশানের অফিসে জড়ে হয়েছিলেন ব্লগাররা। একরামুল হক শামীম জানাচ্ছেন বিভিন্ন ব্লগাররা সামহোয়ারের স্বত্তাধিকারী আরিল এবং জানার সঙ্গে জন্মদিনের পার্টিতে যোগ দেন এবং ব্লগের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এদিকে আন্তর্জাতিক শ্রম দিবস-এর ইতিহাস নিয়ে চমৎকার পোস্ট দিয়েছেন ব্লগার ব্লুজ। ১লা মে এর ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহীরা ঢুঁ মারতে পারেন ব্লুজ এর ব্লগে। আপনি কি জানেন বিশ্বের বৃহত্তম ক্রুজশিপ এর নাম? যদি জেনে না থাকেন তবে এখনি ব্লগার অপ্রিয়সত্যভাষীর ব্লগে গিয়ে দেখে আসুন ’ফ্রিডম অব দ্য সিজ’ ক্রুজশীপের ছবি। ১৩০০ ক্রু সম্বলিত এবং মোট ৪৩০০ যাত্রী বহনে সম এই ক্রুজ শিপের ছবিগুলো দেখলে আপনার বিশ্বাসই হতে চাইবে না। ’গ্রামীন ফোনের সিএসআর এবং আমাদের তিরিশজন মেয়ে গিনিপিগ?’ শিরোনামে আরিফ জেবতিক একটি পোস্ট দিয়েছেন। পোস্টে জানা যায়, যৌনসম্পর্কের সঙ্গে যুক্ত সার্ভিক্যাল ক্যান্সার অর্থাৎ ঐঁসধহ Human papilloma Virus ev HPV নামে এই রোগটি সংক্রামক এবং কমবয়সী তরুণতরুণীদের হতে পারে। বাংলাদেশে এর প্রকোপ একেবারেই কম। তবে গ্রামীণ ফোন সম্প্রতি একটি পাইলট প্রজেক্ট হাতে নিয়েছে যেখানে বাংলাদেশের ৩০ জন মেয়েকে এই ভাইরাসের টিকা দেয়া হবে এবং মানবশরীরে ঐচঠ টিকার প্রভাব নিয়ে পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হবে। ব্লগার আরিফ জেবতিক তার পোস্টে এই ’পাইলট টিকাদান প্রজেক্ট’ সম্পর্কে ভাবিয়ে তোলার মতো আলোচনার সূত্রপাত করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯/২০টি রাজ্য এই টিকাদান কর্মসূচি বাতিল কিংবা স্থগিত অবস্থায় রেখেছে সেখানে বাংলাদেশের এই ৩০টি মেয়ে কোনোভাবে কি পশ্চিমা বিশ্বের ল্যাব গিনিপিগ হতে চলেছে?

’আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা’ এই শিরোনামেই অত্যন্ত সহজ প্রাঞ্জল ভাষায় ব্লগার সামী মিয়াদাদ তার অনুভূতির কথা তুলে ধরেছেন। জন্ম থেকে বেড়ে উঠা পর্যন্ত ধীরে ধীরে একজন মানুষ প্রথমে তার পরিবার ও পরিবারের চেনা গন্ডীর মানুষের দ্বারা এবং পরবর্তীতে ধর্মীয় পুস্তক ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কিভাবে তার চিন্তা-স্বত্ত্বা-বিবেককে ধর্মের কাছে বেঁধে ফেলে তারই চমৎকার বর্ণনা পাওয়া যায় সামীর পোস্টটিতে। পোস্টটি শুরু হয়েছে ঠিক এভাবে – জন্মেই আমার কোনো ধর্ম ছিল না। আমি অপবিত্র ছিলাম, অচ্ছুৎ ছিলাম, আমি নষ্ট-ভ্রষ্ট ছিলাম, আমি একজন মানুষ ছিলাম। তাই আজানের ধ্বনি আমাকে পবিত্রতা দিল, স্নিগ্ধতা দিল, মুগ্ধতা দিল। আমাকে মুসলমান করে তুলল। এটা ভেবে আমি ঈষৎ ভীত হই যে, আমার জন্মের সময় কোনো শাখা বা উলুধ্বনি বেজে উঠেনি। তবে হয়তো আমি হয়ে উঠতাম কট্টর হিন্দু।

ব্লগার নেমেসিস একটি জনগুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন কিভাবে ধানের কুড়া থেকে বছরে ১০ লাখ টন ভোজ্য তেল উৎপাদন সম্ভব। ব্লগার জানাচ্ছেন বাংলাদেশে আহরণকৃত ৪০ লাখ টন ধানের তুষ কিংবা কুড়া থেকে বছরে ১০ লাখ টন ভোজ্য তেল উৎপাদন করে প্রায় ১৫ হাজার কোটি বৈদেশিক মুদ্রার সাশ্রয় ঘটবে। আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ধানের কুড়া বা তুষ থেকে উৎপাদিত ভোজ্যতেল ’রাইস ব্রান অয়েল’ নামে পরিচিত।

সুপ্রিয় শ্রোতা এবার আপনাদের নিয়ে যাচ্ছি সচলায়তনে। অণুগল্প সংকলন দিয়াশলাই প্রকাশের পরও অণুগল্প লেখায় বিরাম পড়ছে না সচলায়তনে। এদিক দিয়ে এগিয়ে আছে সচল জাহিদ হোসেন এবং তার পরেই রয়েছেন সচল তীরন্দাজ। অণুগল্প পড়তে আগ্রহীরা ঘুরে আসতে পারেন তাদের ব্লগ থেকে। এছাড়াও গত সপ্তাহে গল্প লিখেছেন সচল মুশফিকা মুমু, মুজিব মেহদী, হিমু, পরিবর্তনশীল, মাহবুব লীলেন, লুৎফুল আরেফীন। তবে গল্পের পাশপাশি কবিতারও একটি বড় জোয়ার ল্য করা গেছে সচলায়তনে। অতিথি সচল কুঙ্গ থাঙ্গ ইতিহাসের অগোচরে থাকা এক মণিপুরী সংগ্রামের কথা লিখেছেন এই সপ্তাহে। তার লেখায় জানা যায় গত শতকের প্রথম ও তৃতীয় দশকে সংঘটিত সিলেট জেলা প্রজাসত্ত্ব আইন পাশ হয় এবং কৃষক ফিরে পায় জমিজমার উপর তার অধিকার। আরো বিস্তারিত জানতে পারবেন তার পোস্টে।

তিব্বতি ধর্মীয় আধ্যাত্মিক নেতা দালাইলামার সঙ্গে চীন সরকারের আলোচনা শুরুর খবর চীনা সংবাদসংস্থা জিংহুয়া নিউজ এজেন্সি জানালে এ সম্পর্কে আন্তর্জালে নানা মতবাদ উঠে আসে। গ্লোবাল ভয়েসের বাংলা ভার্সনে ব্লগার রাহা চাইনিজ ওয়েব পোর্টালগুলোতে দালাইলামার সঙ্গে চীন সরকারের আলোচনার খবরে বিভিন্ন ব্লগাররা যে প্রতিক্রিয়া জানিয়েছেন তা অনুবাদ করেছেন। রাহার অনুবাদে জানা যায়, অনেকেই এই আলোচনায় সম্মত জানিয়ে অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত এবং তিব্বতের সার্বভৌমত্বের উপর কোনো ছাড় দিয়ে ৪৯ বছর ধরে চলে আসা এই বিরোধ নিষ্পন্নের আহবান করেছেন। তবে বিরূপ প্রতিক্রিয়াও ল্য করা গেছে। অনেক চাইনিজ ব্লগার দালাইলামার সঙ্গে আলোচনা মেনে নিতে চাইলেও অখন্ডতার প্রশ্নে এক চীন নীতি তাকে মেনে নিতে হবে বলে জানাচ্ছেন। কেউ কেউ দালাইলামার কারণে তিব্বতে মানবাধিকার পরিস্থিতির হতাশাজনক অবস্থার কথা উল্লেখ করে কোনো আলোচনা ছাড়াই তাকে কুকুরের মতো মেরে ফেলার দাবিও জানাচ্ছে।

বাংলাদেশে চালের দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকার যখন আলু খাওয়ার পরামর্শ দিচ্ছে তখন জাপানে মাখনের অপ্রতুলতার কারণে জাপানী জনগণের মাঝে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। গ্লোবালভয়েসে ব্লগার রেজওয়ান জানাচ্ছেন, জাপানের বিভিন্ন দোকানের মাখনের তাকগুলো খালি অবস্থায় রয়েছে। মাখনের এই দুষপ্রাপ্যতার কারণ অনুসন্ধানে কয়েকটি সম্ভাবনা খুঁজে বেরা করা হয়। বলা হচ্ছে, ইউরোপের দেশগুলো রপ্তানিকারকরা সরকারের কাছ থেকে ভর্তুকি পাচ্ছে না বলে মাখন রপ্তানি বন্ধ রেখেছেন। পাশাপাশি অস্ট্রেলিয়াতে গত ২ বছরের খরা এবং রাশিয়া, ভারত, চীনের জীবনযাত্রা মান উন্নয়ন জাপানে মাখন দুষপ্রাপ্যতার কারণ হিসেবেও চিহ্নিত করা হয়।

এবার আসা যাক বিডিনিউজের আর্টজ বিভাগে। এবারের সংখ্যায় অধ্যাপক হুমায়ুন আজাদের একটি পুরোনো সাক্ষাৎকার প্রকাশ করা হয়। ব্রাত্য রাইসু এবং রাজু আলাউদ্দিন ১৯৯৫ সালে এ সাক্ষাৎকার গ্রহণ করেন। এতে হুমায়ূণ আজাদ ওই সালেই বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ’নারী’ বইটি ছাড়াও তসলিমা নাসরিন, এরশাদ, আল মাহমুদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরো বেশকিছু বিষয়ে খোলামেলা কথা বলেন। হুমায়ুন আজাদ নিয়ে আরো একটি লেখা বিডিআর্টজে লিখেছেন চঞ্চল আশরাফ। সেখানে তিনি হুমায়ুন আজাদ সম্পর্কে তার ব্যক্তিগত ভাবনাগুলো তুলে ধরেন। এছাড়াও সাইমন জাকারিয়া উইলিয়াম শেক্সপীয়ারের ট্র্যাজেডি রোমিও এন্ড জুলিয়েট নিয়ে একটি লেখা লিখেছেন। এতে জানা যায় ১৩০৩ খ্রীষ্টাব্দে ইতালির এই প্রেমময় উপাখ্যান পরবর্তীতে ১৪৭৬ খ্রীষ্টাব্দে প্রকাশ পায়, যদিও জানা যায় ইতালির ওই উপাখ্যানের প্রায় ১০০ বছর পূর্বে স্পেনে ঠিক একই রকমের উপাখ্যানের সন্ধান পাওয়া গেছে। সাইমন আরো জানাচ্ছেন শেক্সপীয়ারের লেখা রোমিও জুলিয়েট রচনাটি তার রচনার প্রায় ৩০ বছর আগে ইংরেজ লেখক আর্থার ব্র“কসের দি ট্রাজিকাল হিস্টরি অব রোমিও এন্ড জুলিয়েট নামক মহাকাব্য থেকে ধার করেছেন। সাইমন জাকারিয়া তার এ লেখায় ১৮৭০ সালে ফোর্ড ম্যাডক্স ব্রাউনের আঁকা রোমিও এন্ড জুলিয়েটের বিখ্যাত ব্যালকনি দৃশ্যের তেলচিত্র ব্যবহার করেছেন।

সবশেষে আসা যাক দৃষ্টিপাতের ব্লগে। নিয়মিত লেখা প্রকাশে ব্লগটি বেশ পিছিয়ে থাকলেও এই সপ্তাহে সুবিনয় মুস্তফী তার ’অশনি সংকেত’ সিরিজের ৩য় পর্ব ’বাজারে চালের দাম ১০০০ ডলার পেরুলো’ লিখেছেন। বিশ্ব বাজারে চালের মূল্যসূচক হিসেবে চিহ্নিত থাইল্যান্ডের চালের মূল্যমান টনপ্রতি হাজার ডলার অতিক্রম করে বিশ্বরেকর্ড করেছে। ফিন্যান্সিয়াল টাইমের বরাতে সুবিনয় জানাচ্ছেন গত সপ্তাহে আন্তর্জাতিক বাজার থেকে চাল কিনতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এদিকে বিশ্ববাজারে চালের মূল্যের এই উর্ধ্বগতির কারণে হাইতি ও আইভরি কোস্টে দাঙ্গার খবর পাওয়া গেছে। কিছু কিছু বিশেষজ্ঞের মতে চালের দাম আর বাড়বে বলে মন্তব্য করলেও ইকনমিস্ট পত্রিকা এবার তাদের প্রচ্ছদ করেছে বিশ্বব্যাপী খাদ্যের মুদ্রাস্ফিতীকে কেন্দ্র করে এবং সম্পাদকীয়তে তারা ভবিষ্যতবাণী করছেন যে এই উধ্বমূল্য আরো বাড়তে পারে এবং এতে বিশ্বের অনেক দেশই বেশ দুরুহ অবস্থায় পড়বেন।

সুপ্রিয় শ্রোতা আজকের মতো এই ছিল ই-বাংলাদেশ ব্লগভিউজ। আগামী সপ্তাহে নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় ই-বাংলাদেশের প থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, হ্যাপী ব্লগিং।

Blog Views – Episode 3
[display_podcast]

স্ক্রিপ্টঃ

সুপ্রিয় শ্রোতা

ই বাংলাদেশ ব্লগ ভিউজ থেকে আপনাদের প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা। প্রতিবারের মতো আজকেও দীর্ঘ এক সপ্তাহ পর ই বাংলাদেশ ব্লগ ভিউজ নিয়ে এলো আন্তর্জালের বাংলা ব্লগিংয়ের কিছু টুকরো খবর।

পুরোদমে এগিয়ে চলছে আন্তর্জালে বাংলা ব্লগিংয়ের নতুন সংযোজন আমার ব্লগ.কম। সাইটের নির্মাতারা পরিশ্রম করে চলেছেন ইউজারদের সম্পূর্ণ নতুন এবং অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ব্লগিং সাইট উপহার দেয়ার জন্য। আমারব্লগ-এর প্রত্যেক ব্লগাররা তাদের নিজস্ব ব্লগপেজকে সাজাতে পারবেন তাদের নিজস্ব পছন্দে। বিভিন্ন ফিচার যুক্ত করতে পারবেন নিজেরাই। আপনার প্রিয় গান, ক্যালেন্ডার, ঘড়ি, চ্যাটরুম অর্থাৎ সৃজনশীল মনে যা যা চায়, ঠিক সেরকম ভাবেই ব্লগাররা সাজিয়ে নিতে পারবেন তাদের নিজস্ব পেজগুলো। চাইলে ব্লগাররা একের অধিক পেজও তৈরি করতে পারবেন। ধরুন আপনি লেখালেখির পাশাপাশি ফটোগ্রাফি পছন্দ করেন। আপনি সহজেই আপনার ব্লগপেজে শুধুমাত্র ফটোগ্রাফির জন্য আরেকটি পেজ অপেন করতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হলো ব্লগাররা তাদের ব্লগপেজে গুগলের বিজ্ঞাপনও এ্যাড করতে পারবেন। এবং এক্ষেত্রে কিছু অর্থযোগেরও সুযোগ রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে আমারব্লগ.কম কর্তৃপ ব্লগারদের তৈরি করে দিচ্ছে একটি মনোরম ডায়েরি, যে ডায়েরি আপনার প্রতিদিনই পড়তে মন চাইবে, শুধু আপনিই নন, আপনার বন্ধু অথবা অন্য ব্লগাররাও আপনার ডায়েরির শুধু লেখাই পড়বে না, তারা উপভোগ করবে আপনার সৃজনশীল মন, আপনার নান্দনিকতাকে। আমারব্লগে নিক রেজিস্ট্রেশন করতে এখন লগ ইন করুন www.amarblog.com এই ঠিকানায়।

পৃথিবী কথা বলছে, আপনি কি শুনছেন? গ্লোবাল ভয়েস বাংলা ভার্সনের শ্লোগান এটি। বাকস্বাধীনতায় বিশ্বাসী গ্লোবাল ভয়েসের উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের মানুষের মধ্যকার ব্যবধান ঘুচিয়ে মুক্ত-ন্যায়পরায়ণ-উন্নয়নশীল-স্থিতিশীল সমাজ গঠনে ব্যক্তিগত, রাজনৈতিক ও শক্তিশালী বন্ধন গড়ে তোলা। গ্লোবাল ভয়েস বিশ্বাস করে একে অপরকে সম্মান করতে, সহায়তা করতে, শিখতে-শেখাতে, এবং অপরের কথা শুনতে। আর তাই গ্লোবালভয়েস সেইসব ব্যক্তি, অঞ্চল কিংবা মতামত ধারণ করে যেগুলো সাধারণ অন্য মাধ্যমগুলোতে এড়িয়ে চলা হয়।

নির্বাচিত লেখা শিরোনামে গ্লোবাল ভয়েসে পড়তে পারবেন কৌশিক আহমেদের ‘দামেস্ক : প্রাচীন নগরীর বিনাশ।’ দশ হাজার বছর পুরোনো ঐতিহ্যবাহী দামেস্ক নগরী আধুনিকায়নের হুমকির মুখে আজ বিপর্যস্ত। বিভিন্ন সড়ক নির্মাণ ও সম্প্রসারণের অজুহাতে ধ্বংস করা হচ্ছে দামেস্ক নগরীর বিভিন্ন স্থাপত্যকীর্তি। এরই প্রতিবাদের সিরিয়ান নাগরিকরা একত্রিত হয়েছে এবং আধুনিকায়নের নামে শহরের স্থাপত্য ও সৌন্দর্য্য ধ্বংসের প্রতিবাদ জানাচ্ছে।

বিশ্বব্যাপী খাদ্য সঙ্কট নিয়ে গ্লোবাল ভয়েসের বিশেষ কাভারেজ করেছেন রেজওয়ান। খাদ্যের সংকট এবং খাদ্যমূল্যের চরম উর্ধ্বগতির বিশ্বের বিভিন্ন দেশে কিরকম প্রভাব ফেলেছে এবং এ সংক্রান্ত ব্লগাররা কি ভাবনা চিন্তা করছে সেসব বিষয়গুলো তুলে ধরা হচ্ছে এখানে।

এক ধরণের কাপুরষোচিত বোধশক্তিজনিত মানসিক শিথিলতা কিংবা আপোষকামিতার কথা বাদ দিলে বিচারশক্তিসম্পন্ন যক্তিবিাদী লোকদের সিদ্ধান্তগুলো বরং যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত ধর্মের বিরুদ্ধেই যায়- ঠিক এভাবেই শুরু করেছেন তানবীরা তালুকদার। মুন্তমনায় রিচার্ড ডকিন্স থেকে অনুবাদ করে তিনি লিখেছেন ‘বিজ্ঞানের অংগনে যখম ধর্মের প্রবেশ – দুটোর যৌক্তিক পার্থক্য কি এতো সহজ?’ পড়তে হলে লগ ইন করুন www.muktho-mona.com/article। এখানে পড়তে পারেন দিগন্ত সরকারের ‘নাস্তিকতা নিয়ে কিছু ভুল ধারণা’ এর ১ম পর্ব। রিচার্ড ডকিন্সের ‘বিশ্বাস করার স্বপে কিছু ভালো ও মন্দ কারণ’ অনুবাদ করেছেন অগ্নি অধিরূঢ়। হামানদিস্তা লিখেছেন ‘পা পিছলে আলুর দম’।

সচলায়তনে আনোয়ার সাদাত শিমুল ‘আগামীর আলুময় জীবনে যখন যাবতীয় সম্ভাবনা, তখন ..’ এই শিরোনামে লিখেছেন ব্যঙ্গধর্মী একটি লেখা। সরকারের প থেকে দেশবাসীকে ভাতের বদলে আলু খাবার পরামর্শ যখন বিভিন্ন দিক থেকে সমালোচিত হচ্ছে ঠিক সেসময় আলুর ব্যাপক ব্যবহার সম্পর্কে সাদাত শিমুল তার পোস্টে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। তিনি আলুর দুইটি প্রকারভেদ করেছেন সমাজের দুই শ্রেণীর মানুষের জন্য। যেমন পোড়াকপাইল্যা শ্রেণীর মানুষের জন্য পোড়া আলু, নিম্নমধ্যবিত্ত শ্রেণীর জন্য সিদ্ধ আলু, এছাড়াও ৫ তারা হোটেলে আলুর ব্যুফে চালূ হতে পারে। বাঙালির উৎসব, সঙ্গীত, সাহিত্য, মিডিয়া সর্বোপরি দৈনন্দিন জীবনপ্রণালীতে আলুর নানারকম ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও এ সপ্তাহে সচলায়তনে গল্প লিখেছেন মৃদুল আহমেদ, মুজিব মেহেদী, খেকশিয়াল, জাহিদ হোসেন, অতন্দ্রপ্রহরী, অছ্যুৎ বলাই, শেখ জলিল, মাসুদা ভাট্টি, তীরন্দাজ সহ আরো অনেকে। তবে গল্পের চেয়ে কবিতার জোয়ার বেশি ছিল সচলে। এসবের বাইরে অন্যান্য পোস্টগুলোর মধ্যে ষষ্ঠপাণ্ডব লিখেছেন ’প্রসঙ্গ : ইসলামী ব্যাংক।’ বিশ্ব ব্যাংকিং ব্যবস্থায় ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংকিং ব্যবস্থা কতোটুকু যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য এবং বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের বিস্তার আদৌ ইসলামসম্মত কিনা সে বিষয়ে পোস্টদাতা ও অন্যান্য সচলরা বিস্তারিত আলোচনা করেছেন পোস্টটিতে।

সবশেষে আসা যাক সামহোয়ারইনব্লগে। গত সপ্তাহজুড়ে সামহোয়ারে ব্লগাররা বেশি পোস্ট দিয়েছেন খাবারের বিভিন্ন রেসিপি বিষয়ে। ব্লগার প্রলয় হাসান জরিপ চালিয়ে প্রকাশ করেছেন সেরা ১০ব্লগারের নাম। এতে ব্লগার ত্রিভুজ ৩২টি ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেছেন, দ্বিতীয় স্থানে আছেন রাগিব এবং তৃতীয় স্থানে রাশেদ। তবে এ জরিপকে অন্যান্য ব্লগাররা সুষ্ঠু হয়নি বলে দাবি করেছেন। বিভিন্ন সময়ে ব্লগে প্রকাশিত ব্লগারদের গানের পোস্টগুলো একত্রিত করে একটি আলাদা পোস্ট দিয়েছেন ব্লগার রুবেল শাহ। এই পোস্টে গেলে এযাবত ব্লগে প্রকাশিত সকল গানের লিংক পাওয়া যাবে। কষ্টসাধ্য এ কাজটির জন্য ব্লগার রুবেল শাহ সকলের প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া তসলিমা নাসরিনকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আরিফ জেবতিক। কবি বিনয় মজুমদারকে নিয়ে ভিডিওচিত্র নির্মাণ ও তার কবিতার বইয়ের লিংক জানিয়ে পোস্ট দিয়েছেন মৃদুল মাহবুব। ব্লগার মুকুল তার পোস্টে প্রস্তাব করেছেন সেনাবাহিনীর রেশনে চালের বদলে আলু দেয়া হোক। তবে ব্লগে গত সপ্তাহে সবচেয়ে আলোচিত ছিল ব্লগার জামাল ভাষ্করের কবিতা পোস্ট ‘একটি শরীর বিষয়ক কবিতা’। ইসলামপন্থী কিছু ব্লগার তার এই কবিতায় মুহাম্মদকে ব্যঙ্গ ও অমর্যাদা করা হয়েছে বলে দাবি করলেও ব্লগার জামাল ভাষ্কর বলেছেন তিনি তার কবিতায় ধর্ম সংক্রান্ত কোনো ইঙ্গিত দেননি।

সুপ্রিয় শ্রোতা আজকের মতো এই ছিল ই-বাংলাদেশ ব্লগ ভিউজ। আপনাদের পরামর্শ আমাদের একান্তু প্রয়োজন। আপনার কমেন্ট জানাতে লগ ইন করুন www.e-bangladesh.org এই ঠিকানায়। আপনার যে কোনো সাজেশন আমাদের ব্লগ ভিউজ তৈরিতে সহায়তা করবে। আগামী সপ্তাহে আবারও কথা হবে ই-বাংলাদেশ ব্লগ ভিউজের প থেকে এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন, হ্যাপী ব্লগিং।

Blog Views – Episode 2
[display_podcast]

বাংলা স্ক্রিপ্টঃ

সুপ্রিয় শ্রোতা

ই-বাংলাদেশ ব্লগ ভিউজে আপনাদের স্বাগতম। গতবারের মতো এবারও ব্লগ ভিউজ আপনাদের সামনে নিয়ে এসেছে আন্তর্জালের বাংলা ব্লগের বিভিন্ন খবরাখবর। প্রথমেই শুরু করছি একটি সুখবর দিয়ে।

আন্তর্জালে অন্তরবাদ্যি বাজাতে আমারব্লগ.কম নামে চালু হতে যাচ্ছে আরেকটি বাংলা ব্লগ। যেখানে রক্তচক্ষু নেই, ভ্রুকুটি নেই, নেই কণ্ঠরোধের হুইসেল বাজানো দারোয়ান। আমারব্লগে কথা হবে ইচ্ছেমতো। কোনো কাজেই কর্তৃপ এখানে ইগো নিয়ে বাধা সৃষ্টি করবে না। এই ব্লগ নির্মাণের পেছনে যারা জ্বালানি সরবরাহ করছেন, তারা জানিয়েছেন সম্পূর্ণ মডারেশনমুক্ত একটি বাংলা ব্লগ হতে যাচ্ছে আমারব্লগ। যে কোনো ইস্যুতে প্রথমেই তারা ব্লগারদের অভিমত জানতে চাইবে। অর্থাৎ ব্লগারদের চাহিদা অনুযায়ী আমারব্লগ চলবে। বর্তমানে সাইটটির নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে আন্তর্জালের অন্যান্য ব্লগারদের অধিকাংশই আমারব্লগে তাদের নিক রেজিস্ট্রেশন করেছেন। সবার পরামর্শ ও সহযোগিতায় অচিরেই আমারব্লগ.কম তাদের অফিশিয়ালি উদ্বোধনের ঘোষণা দেবে বলে জানা গেছে।

এবার আসা যাক বাংলা ব্লগিংয়ের পথিকৃৎ সামহোয়ারইনব্লগে। গত সপ্তাহে সবচেয়ে বেশি পোস্ট হয়েছে বৈশাখ সংক্রান্ত। ব্লগাররা পরষ্পরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বাড়তি পাওনা হিসেবে ব্লগের জনপ্রিয় সংগঠন এটিম পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের প্রথম ইবুক মুক্তলেখা প্রকাশ করে বৈশাখের প্রথম দিনে। মোট ৯৩ জন ব্লগারের লেখা এই ইবুকে সংকলিত হয়েছে। এটিমের পে ইবুকটির সম্পাদনায় ছিলেন হাসিব মাহমুদ। ইবুকটি ব্লগে বেশ জনপ্রিয় হয়েছে। অন্যান্য পোস্টগুলোর মধ্যে জনপ্রিয় ব্লগার এবং উইকিপিডিয়ার প্রশাসক রাগিবের পত্রিকার ইন্টারভিউ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন ব্লগার একরামুল হক শামীম। পত্রিকায় দেয়া রাগিবের ইন্টারভিউ মিস করে থাকলে শামীমের পোস্ট গিয়ে পড়ে আসতে পারেন। সেখানে উইকিপিডিয়া নিয়ে তার নিজের কথাগুলো তুলে ধরেছেন রাগিব। ব্লগার ইশিতা ’শয়তান এবং জামাত-শিবিরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? শিরোনামে একটি পোস্ট দেন। ইরান ও ইসরাইল সংক্রান্ত দুইটি পোস্ট দেন ব্লগার জাগারণ। চলচ্চিত্র রোমান হলিডের চমৎকার চিত্রসমালোচনা লেখেন ব্লগার নতুন পৃথিবী। এতে ছবিটি সম্পর্কে নানা অজানা তথ্য উঠে এসেছে। পোস্টে বিখ্যাত এই ছবিটির চারটি পোস্টার রয়েছে। চলচ্চিত্র আগ্রহীরা দেখে আসতে পারেন।

সুপ্রিয় শ্রোতা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বিডিনিউজের আর্টজ বিভাগে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এখানে নতুন লেখা প্রকাশিত হয়। এ সপ্তাহে আর্টস বিভাগে মগ সম্প্রদায়ের ইতিহাস নিয়ে চিত্রপরিচালক নুরুল আলম আতিক লিখেছেন ‘বাঙলায় হার্মাদি-মগাই জলদস্যুর ইতিকথা’। সুমন রহমান লিখেছেন ‘মৃত্যু-নিঃসঙ্গ ভেড়ার চেহারা’ শিরোনামে হৃদয় রাঙানো স্মৃতিকথা। রয়েছে ধ্রুপদী বংশীবাদক ‘ওস্তাদ আজিজুল ইসলামের সাক্ষাৎকার’। সাক্ষাৎকারটি নিয়েছেন আলম খোরশেদ ও এহসানুল কবির। এছাড়া ২০০৮ সালের বইমেলায় প্রথম বই প্রকাশে লেখকদের অনুভূতি নিয়ে একটি লেখা প্রকাশ করেছে বিডিআর্টজ। এতে অভিজিৎ দাশ, মাসুম মোকাররম, মামুন খান, জুয়েল মোস্তাফিজ, রনজু রাইম, রাশেদুজ্জামান, মাহমুদ শাওন, মাহাফুজা হিলালী, অরণ্যপ্রভা, পার্থ সারথী দাশ, মুর্তালা রামাত, বিজয় আহমেদ তাদের প্রকাশিত বইগুলো সম্পর্কে অনভূতি ও প্রতিক্রিয়া পাঠকদের জানিয়েছেন।

এদিকে সচলায়তনে প্রকাশ হলো অণুগল্প সংকলন ‘দিয়াশলাই’। মোট ৩২টি গল্পের সমাহার নিয়ে প্রকাশিত এই ইবুকের একটি উল্লেখযোগ্য বিষয় এর ওঝইঘ নাম্বার। অর্থাৎ আন্তর্জালে প্রকাশিত হলেও দিয়াশলাই ইবুকটি আন্তর্জাতিক বইয়ের বাজারে অর্ন্তভুক্ত হয়ে রইল। এর প্রকাশনায় ছিলেন অমিত আহমেদ, সম্পাদনায় ছিলেন আনোয়ার সাদাত শিমুল এবং মুহাম্মদ নুরুল হাসান। অরূপ কামালের প্রচ্ছদে প্রকাশিত দিয়াশলাই ইবুকটি আপনি সচলায়তন থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও সচলায়তনে নিয়মিত প্রকাশ হচ্ছে মুহাম্মদ জুবায়েরের ধারাবাহিক উপন্যাস ‘যদি সে ভালো না বাসে’, পড়তে পারবেন এর ১৩তম পর্ব। সচল শিক্ষানবীস লিখেছেন ব্লাকহোল নামের প্রণেতা পদার্থবিজ্ঞানী জুন হুইলারকে নিয়ে, দিগন্ত লিখেছেন ’অজানা ভাইরাসের উৎপাত’। মাহবুব লিলেন লিখেছেন ’কাওয়ালজেনীর মণিহাজরা’। অপরূপ ছবিসমৃদ্ধ এই পোস্টে লীলেন বর্ণণা করেছেন টাঙ্গাইলের কাওয়ালজেনী গ্রামের শতবর্ষরের পুরোনো পৌষপূজার উৎসব মণিহাজরা সম্পর্কে। এছাড়া অন্যান্য সচলরা নিয়মিতভাবে প্রকাশ করেছেন গল্প, কবিতা, রম্য রচনা।

শ্রোতামন্ডলী এবার আসা যাক দৃষ্টিপাতের ব্লগে। গত সপ্তাহে মাত্র দুটি নতুন লেখা এসেছে এতে। তানভীর ইসলামের ‘ঢাকার নগর পরিকল্পনা – সমস্যা ও সমাধান পর্ব ৩’ এবং ইন্দ্রজিতের ’শুক্রবারের ঘটনা নিয়ে কিছু কথা’। ইসলাম আজ কোন পর্যায়ে রয়েছে এ বিষয়ে সংশয় প্রকাশ করে ইন্দ্রজিত তার পোস্টে মসজিদ থেকে চেয়ার ও জায়নামাজ এনে পুড়িয়ে ফেলা, নামাজের চেয়ে বিক্ষোভ অত্যধিক পবিত্র -আন্দোলনকারীদের এসব বিষয়গুলোতে দ্বিধা প্রকাশ করেছেন। নারীনীতি নিয়ে আন্দোলনরত ইসলামী দলগুলো এবং এ সংক্রান্ত বিষয়ে সরকারের কর্মপন্থায় তিনি সন্দেহ প্রকাশ করেন।

মুক্তমনায় ‘বিজ্ঞান ও ধর্ম – সংঘাত নাকি সমন্বয়?’ শীর্ষক সংকলনের জন্য এখনো লেখা আহবান চলছে। আগ্রহীরা মুক্ত-হাইফেন-মনা-এট-ইয়াহুগ্র“পস.কম এই ঠিকানায় লেখা পাঠাতে পারেন। এছাড়া পড়তে পারেন গীতা দাসের ’তখন ও এখন’। এতে উঠে এসেছে অসাম্প্রদায়িক বাংলাদেশের অতীত ও বর্তমানের চিত্র। এছাড়া মুক্তমনা ইবুক শিরোনাম থেকে পড়তে পারেন বন্যা আহমেদের‘ বিবর্তনের পথ ধরে’। বইটি ২০০৭ সালে অবসর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল।

সুপ্রিয় শ্রোতা আজকের মতো এই ছিল ই বাংলাদেশ ব্লগ ভিউজ। আগামী সপ্তাহে আবার হাজির হব আন্তর্জালের বাংলা ব্লগ সাইটের খবরাখবর নিয়ে। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ই বাংলাদেশ ব্লগ ভিউজ। ভালো থাকবেন, হ্যাপি ব্লগিং।