Category Archives: Audio

sushanta

Posted on 14 August 2008 by Sushanta Das Gupta

DR. Anwar warns about the return of the nightmare

At the time when the Military backed Caretaker Government and their obedient media are continuing ‘the war against corruption’, a letter about the corruption of an Army personnel has been circulating places. May be the writer(s) thought that it would be really appropriate to send the letter to the very people who tuned up their dreamy vocal against the corruption. So the writer(s) addressed it to the army chief General Moyeen U Ahmed and sent some copies to the Chief Advisor’s Office, The Chairman of the ACC, the DGFI etc. A copy was sent to the national daily ‘Prothom Alo’ too, who claim to be leading the citizen’s movement against the corruption and act as the spokesman of TIB lead by Dr. Mozaffar Ahmed and Dr. Iftekharuzzaman. But may be the sender(s) didn’t want to risk the letter to be sent under the carpet. So the anonymous writer sent a copy to Dr. Anwar Hossain too.

No wonder that the ‘Prothom Alo’, which is publicly established as ‘the parliament’ of this military-backed Government, killed the letter and labelled it red to uphold their so called credibility just to regulate their corporate interests for the time ahead.

But ‘unfortunately’ the letter and the scandal are now flying in the open. Because Dr. Anwar Hossain published it on 28 July in Chittagong while giving a speech to the general people and freedom fighters who gathered to form a human chain in front of the Shaheed Minar demanding the trial of the war-criminals of 1971. It was organized by ‘Ekatturer Ghatok-Dalal Nirmul Committee, Chittagong. The human-chain was a memorable event, because freedom fighter Sheikh Mohammad Ali Aman, who was recently assaulted by the followers of the collaborators of the liberation war for telling the truth about their activities, had participated.

Get this widget | Track details | eSnips Social DNA

[Speech of Dr. Anwar]

Read the rest of this entry »

news

Posted on 16 May 2008 by Dhaka Correspondent

Blog Views - Episode 6

[display_podcast]

ডাউনলোড করুন এখান থেকে।

সুপ্রিয় শ্রোতা

ই-বাংলাদেশ ব্লগ ভিউজ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি গত এক সপ্তাহ আপনারা ভালো ছিলেন। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি আন্তর্জালের বাংলা ব্লগ ও বিভিন্ন সাইটের খবরাখবর নিয়ে। শুরু করছি ই-বাংলাদেশ ব্লগভিউজ।

আপনি কি মনে করেন গোলাম আজম সত্যিকার অর্থেই একজন অধ্যাপক? ব্লগার হ্যারি সেলডন এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়েই একটি পোস্ট দেন গত ১৪ মে। যদিও গোলাম আজমের নামের শুরুতে অধ্যাপক কেন লাগানো হয় তার সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। মাইনুল এবং দ্বীপবালক নামক দুইজন ব্লগারের মতে তিনি রংপুরের কারমাইকেল কলেজে বাংলার অধ্যাপক ছিলেন। কিন্তু সেটার সাল তারিখ জানাতে পারেননি এবং সরাসরি কেউই অধ্যাপক হতে পারেন না এটা বলার পর তারা যুক্তি দেন - সম্মান করেই গোলাম আজমকে অধ্যাপক বলা হয়। প্রত্যুত্তরে হ্যারি সেলডন সহ আরো অনেকেই বিষয়টা মেনে নিয়ে আবারো জিজ্ঞেস করেন তবে গোলাম আজম নিজে থেকেই তার নামের শুরুতে অধ্যাপক জুড়ে আত্মজীবনী লেখাটা হাস্যকর কোনো কাজ কিনা? এর কোনো জবাব পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে প্রফেসরদের টিচিং এসিস্ট্যান্টদেরও অধ্যাপক বলা হয় - ওই দুই ব্লগারের এ মন্তব্য পোস্টে ব্যাপক হাসির খোরাক যুগিয়েছে।

এবারের মা দিবসে সামহোয়ারে অনেক আবেগপূর্ণ পোস্ট পড়েছে। তবে ১২ তারিখে ব্লগার প্রত্যুৎপন্নমতিত্ত্বের ’আমার মায়ের সাতটি মিথ্যা কথা’ পোস্টটি সকলের হৃদয় ছুঁয়ে গেছে। না খেয়ে খেয়েছি বলা, অসুস্থ থেকেও সুস্থ আছি বলা, ক্ষুধা নেই বলে মিথ্যা বলা আমাদের এইসব মিথ্যেবাদী মায়েদের ভালোবাসার কথা ব্লগার প্রত্যুর কল্যাণে সবারই ভাবনার উদ্রেক করেছে। মা দিবসে প্রতিটি ব্লগারই স্মরণ করেছে তাদের মায়েদের কথা, তাদের পরম মমতার কথা।

ব্লগাররা নিশ্চয়ই জানেন চীনে সাম্প্রতিক সময়ে মারাত্মক ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছেন, এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। কোনো কোনো শহরের কোনো শিশুই বেঁচে নেই। এই মারাত্মক ভূমিকম্পের আঁচ এসে লেগেছে ব্লগেও। ব্লগার ব্লুজ চীনে থাকেন এবং তিনি বর্ণনা করেছেন তার পোস্টে কিভাবে তিনি ওই ভূমিকম্পের সময়টুকু পার করেছেন।

যায়যায়দিন পত্রিকা থেকে শফিক রেহমানের বিদায়সংক্রান্ত এবং ব্যক্তি শফিক রেহমানকে নিয়ে নানা ধরণের পোস্ট পড়েছে সামহোয়ারে গত সপ্তাহে। পোস্টগুলো পর্যবেণ করে বোঝা যায় শফিক রেহমান অত্যন্ত জনপ্রিয় বুদ্ধিমান একজন সাংবাদিক ছিলেন। বিশেষ করে তরুণদের অণুপ্রাণিত করতে এবং তাদের সুযোগ দিয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। কিন্তু এতোসব কিছুর পাশাপাশি তার বানানরীতি এবং রাজনৈতিক মতাদর্শের জন্যও সমালোচিত হয়েছেন ব্লগে বিভিন্ন পোস্টে। জনপ্রিয় যায়যায়দিন পত্রিকার নতুন সম্পাদকের উপর ভরসা করা যাবে না বলেও অনেক ব্লগার মন্তব্য করেছেন। এদিকে ব্লগার জামালাভাষ্করও লিখেছেন বিশ্বসাহিত্যের কেন্দ্রের অধ্যাপক সায়ীদকে নিয়ে তার সিরিজ পোস্ট ’আমার কেন্দ্রকথা’।

১৪ মে নাস্তিকের ধর্মকথা লিখেছেন ’ধর্মে বিজ্ঞান : নিম গাছে আমের সন্ধান’। এই পোস্টে তিনি বিজ্ঞান কর্তৃক ধর্মগ্রন্থগুলোর ব্যাখ্যার অসাড়তা তুলে ধরেছেন। বিভিন্ন ধর্মগ্রন্থের অনুবাদ তুলে দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন কিছু সুবিধাবাদী ধর্মবিশ্বাসীদের দ্বারা অনুদিত এইসব ধর্মশ্লোক বা আয়াত কোনোভাবেই বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত নয়।

এদিকে আব্দুর রাজ্জাক শিপন নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন কবিতা নিয়ে তার সিরিজ ’ভালো লাগা প্রিয় কবিতারা’ এই শিরোনামে। কবিতাপ্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে একটি দারুণ কালেকশান।

গ্লোবাল ভয়েস বাংলা ভার্সনে এবার প্রথম খবরটি হচ্ছে ভারতের জয়পুরে বোমা বিস্ফোরণ। এতে জানা যায় তিন শতকের ইতিহাসে এই প্রথম গোলাপী শহর জয়পুরে পরপর ৫টি বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত ৬০ জনের বেশি লোক মারা গেছে, আহত ১৫০ এর উপরে। বিভিন্ন ব্লগে এই বিস্ফোরণ সম্পর্কে অনেকেই মন্তব্য করেছেন। পাকিস্তানের এক ব্লগার এই হামলার কারণে পাকিস্তানের দিকে ইঙ্গিত না করার অনুরোধ জানিয়েছেন। ইন্ডিয়ান মুসলিম ভারতে পূর্বের সন্ত্রাসী হামলাগুলোর যথাযথ তদন্ত এবং ফলোআপ না হওয়ার কারণে এ ধরণের সন্ত্রাসী হামলা বৃদ্ধি ও তার রোধ করতে সরকাররে ব্যর্থতার সমালোচনা করেছেন।

এদিকে চীনে বেড়ে চলছে ভূমিকম্পের কারণে য়তির আরো ব্যাপক আশংকা। সরকারি হিসেব মতে সিচুয়ান প্রদেশের এই ভূমিকম্পে প্রায় ১২ হাজার মানুষ মারা গেছে। এই পোস্টে ভূমিকম্পের আগের ও পরের ছবি দেয়া হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রের ৩টি শহরের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। স্কুলকলেজগুলো ধ্বসে গেছে এবং এখনো কোথাও কোথাও ভূমিধ্বস চলছে।

দৃষ্টিপাতের ব্লগে অনেকদিনপর এবার কিছু নতুন লেখা এলো। এই ব্লগের প্রথম পোস্ট হলো ’ভূগর্ভে পানি সঞ্চয়’ লিখেছেন মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান। আমাদের প্রাত্যাহিক কাজের জন্য প্রয়োজনীয় পানির বেশিরভাগই সংগৃহীত হয় ভূগর্ভস্থ পানির উৎস্য থেকে। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার কারণে এই ভূগর্ভস্থ পানির স্তরে পরিমাণ কমে যাচ্ছে। মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান এই পোস্টে এই ভূগর্ভস্থ পানির বৈশিষ্ট্য, উদ্দেশ্য, লাভ-তির হিসেব কষেছেন।

পৃথিবীতে বর্তমানে খাদ্যের এই সংকটের কারণ কি? কারণ আর যাই থাকুক এর মধ্যে একটি কারণ হচ্ছে ইথানল। সুবিনয় মুস্তফী তার ’খাড়ার ঘা - জৈবজ্বালানী ইথানলের কথা’ শিরোনামের লেখায় এমনটিই বলেছেন। পেট্রল ও ডিজেলের বিকল্প জ্বালানি হিসেবে ইথানলের উৎপাদন হচ্ছে। মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীলতা কমাতে পৃথিবীর ইথানল উৎপাদনকারী সবচেয়ে বড় দুটি দেশ ব্রাজিল এবং আমেরিকা এতে অনেকটুকু সফল হয়েছে। ব্রাজিলে ই্যু থেকে ইথানল উৎপাদন করা হয় এবং এতে তারা এতোটাই সফল হয়েছে যে সরকার ঘোষণা দিতে চাইছে যে ব্রাজিল জ্বালানিখাতে স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে। কিন্তু অন্যদিকে আমেরিকায় ভুট্টা থেকে ইথানল উৎপাদন করা হলেও অভিযোগ উঠেছে এতে জ্বালানি সুবিধা নিশ্চিত হলেও খাদ্যের মূল্য বেড়ে যাচ্ছে। জানা গেছে আমেরিকানরা তাদের দৈনন্দিন জীবনে যা কিছু কেনে তার ২৫% ভুট্টা বা ভুট্টজাত খাদ্যদ্রব্য। তাই ভুট্টা থেকে ইথানল উৎপাদনের কারণ্যে খাদ্যের মূল্য বাড়ছে এবং পৃথিবীর অন্যান্য প্রান্তেও এর অশুভ ঢেউ আঘাত হানছে বলে বিশেষজ্ঞরা মতপ্রকাশ করেছেন।

মুক্তিযুদ্ধ আমাদের সর্বশ্রেষ্ঠ চেতনা, আমাদের অদম্য সাহসের গল্প। কিন্তু আমাদের নতুন প্রজন্ম কতোটুকুই বা জানে এই মুক্তিযুদ্ধ সম্পর্কে। ইতিহাসের বিকৃতি ঘটছে চারিদিকে, সঙ্গে আছে এর বিরোধীতাকারী জামাতে ইসলামীসহ নানা দলমতের হায়েনার মতো নিভৃত পদচারণা। প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছে আমাদের মহান অর্জন মুক্তিযুদ্ধকে। কিন্তু এসব ষড়যন্ত্রের বিরুদ্ধেও এগিয়ে আসছেন অনেকেই। মুক্তিযুদ্ধের সেই সময়কার কথা, ইতিহাস, ছবি নিয়ে গড়ে তোলা হয়েছে একটি চমৎকার আর্কাইভ জেনোসাইড বাংলাদেশ।

http://www.genocidebangladesh.org এই লিংকে কিক করে এখনই চলে যান সেই আর্কাইভে। এখানে মুক্তিযুদ্ধের দলিলপত্র, প্রবন্ধ, বিভিন্ন ছবি, দেশের গান, মুক্তিযোদ্ধাদের কথা লিপিবদ্ধ করা আছে। জানতে পারবেন কারা কারা দেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল। নতুন প্রজন্মের জন্য এটি অবশ্যই একটি সফল উদ্যোগ।

এবারে আসা যাক আমারব্লগ.কম এ। এখন পর্যন্ত বেটাভার্সন চলছে এ সাইটটির। ব্লগারদের অনেক অনুযোগের পর এর ডেভেলপাররা আরো বেশি সচেষ্ট হয়েছেন ইউজারদের জন্য সাইটটিকে আরো বেশি করে ইউজার ফ্রেন্ডলি করতে। এরই ল্েয বিরামহীন কাজ চলছে আমারব্লগের। ফ্রন্টপেজের আমূল পরিবর্তন সহ বাংলা কীবোর্ড সংযোজন এবং আরো নতুন সব ফীচার নিয়ে আমারব্লগ অচিরেই উপহার দিতে যাচ্ছে বাংলা ব্লগিংয়ে আরেকটি নতুন সম্ভাবনাময় প্লাটফরম। এর উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে নিয়মিত ব্লগিং ছাড়াও আমারব্লগ থেকে সামাজিকভাবে অনেক প্রকল্প গ্রহণ করা হবে। সেসব প্রকল্পগুলোর সবকিছুতেই ব্লগারদের অংশগ্রহণই হবে মূল কথা। আপনি যদি এখনই নিক রেজিস্ট্রেশন করে না থাকুন তবে এখনই www.amarblog.com  এ আজই রেজিস্ট্রেশন করুন।

এবার একটি সংশোধনী। http://www.nogorbalok.com সম্পূর্ণভাবে স্কুলছাত্রদের দ্বারা পরিচালিত একটি বাংলা ব্লগিং সাইট। বর্তমানে এটির বেটা ভার্সন চলছে। এর উদ্যোক্তারা সবাই মিলে আন্তর্জালে একটি স্টাডিপ্লেস তৈরি করেছে, যার মাধ্যমে প্রত্যেকে ছাত্রছাত্রী তাদের পড়াশোনার বিষয়ে একে অপরকে শেয়ার করবে/ সাহায্য করবে। উদ্যোক্তারা এই স্টাডিপ্লেসের নাম দিয়েছে ছাত্রসভা। গত সপ্তাহের ব্লগভিউজে ভুলবশত তা পথসভা বলে প্রচারিত হয়েছে। এই অনাকাংখিত ভুলের জন্য আমরা দুঃখিত।

সুপ্রিয় শ্রোতা। আজকের মতো এই ছিল ই-বাংলাদেশ ব্লগভিউজ। আপনাদের মূল্যবান মতামত কিংবা পরামর্শ জানিয়ে আমাদের সহায়তা করবেন। আগামী সপ্তাহে আবারও আন্তর্জালের বাংলা ব্লগিং সাইট কিংবা বাংলায় পরিচালিত কোনো সাইটের খবর নিয়ে ফিরে আসবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি এই সপ্তাহের ই-বাংলাদেশ ব্লগভিউজ। হ্যাপি ব্লগিং ।

news

Posted on 09 May 2008 by Dhaka Correspondent

Blog Views - Episode 5

[display_podcast]

ডাউনলোড করুন অথবা শুনুন এখান থেকে।

সুপ্রিয় শ্রোতা

দীর্ঘ এক সপ্তাহ পর আবার আপনাদের সামনে এসেছি এ সপ্তাহের ই-বাংলাদেশ ব্লগভিউজ নিয়ে। আন্তর্জালের বাংলাব্লগ সংক্রান্ত সংবাদগুলি আপনাদরে সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। ই-বাংলাদেশ ব্লগ ভিউজে ব্লগ ছাড়াও বাংলায় পরিচালিত বিভিন্ন ওয়েবসাইটের খবরাখবরও আপনাদের জানানো হবে। তো শুরু করা যাক ব্লগ ভিউজ ।

প্রথমেই সচলায়তন। ৮ মে ছিল রবীন্দ্রনাথের জন্মদিন। সচলায়তনে কবিগুরুর জন্মদিন উপলক্ষে বেশ কয়েকটি পোস্ট লেখা হয়। এরমধ্যে নুরুজ্জামানা মানিকের কবিগুরুর রঙ্গরসিকতা পোস্টটি বেশ মজার। হাস্যরসিক কবিগুরুর জীবনের বিভিন্ন সময়ের মজার টুকরো ঘটনাগুলো এখানে তুলে ধরা হয়। আখতারুজ্জামান ইলিয়াসের রবীন্দ্রনাথকে নিয়ে একটি লেখা পোস্ট করেছেন মুহম্মদ জুবায়ের। এতে আখতারুজ্জামান রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে তরুণদের মধ্যে পাশ্চাত্যের ব্যান্ড মিউজিক জনপ্রিয়তা পেলেও তার চেয়ে রবীন্দ্রসঙ্গীতের চর্চা বেড়েছে অনেক বেশি এবং রবীন্দ্রনাথকে বর্জন কিংবা ছোট করার অপচেষ্টা সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন কখনো পায়নি। এছাড়া মাঝে মাঝে রবীন্দ্রচর্চায় যে বিঘ্নের সৃষ্টি করা হয় তা স্পষ্টতই সাম্রাজ্যবাদ ধর্মান্ধদের উৎপাত এবং এইসব ইতর লোকদের বিরুদ্ধে একটু সংঘবদ্ধ হলেই তারা গর্তে ঢুকে পড়ে। আখতারুজ্জামানের এই লেখাটি ১৯৯৬ সালের ৮ ডিসেম্বর জাতীয় জাদুঘরে ঢাকা সঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক সম্মেলনে পাঠ করা হয়েছিল। সুমন চৌধুরীর রবীন্দ্রনাথ সংক্রান্ত একটি পোস্টে তিনি সত্যজিৎ রায় নির্মিত রবীন্দ্রনাথের উপর ডকুমেন্টারিটি আপলোড করেছেন। আগ্রহীরা দেখে আসতে পারেন। গাস্ত রোবের্জের সাক্ষাতকার প্রকাশ করেছেন সচল ফারুক ওয়াসিফ। সম্প্রতি তার একটি নতুন বই বেরিয়েছে সাইবারবাণী : বিয়িং হিউম্যান ইন দ্যা নিউ মিডিয়া নামে। সিনেমার মানুষ গাস্ত রোর্জের প্রস্তাব করেছেন সপ্তাহে অন্তত একদিন মিডিয়া অর্থাৎ টিভি, রেডিও, সংবাদপত্র, সিনেমা, কমপিউটার থেকে যেন আমরা দূরে থাকি। তার মতে এতে করে আমাদের মিডিয়া কর্তৃক আক্রান্ত স্বাধীনতাকে কিছুটা হলেও অনুভব করতে পারব। শিশুদের অতিমাত্রায় কমপিউটার নির্ভরশীলতা দেখে তিনি শংকিত। সমৃদ্ধ এই সাক্ষাৎকারে গাস্ত রোবের্জ বলতে চেয়েছেন অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর হয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়।

Read the rest of this entry »

news

Posted on 01 May 2008 by Dhaka Correspondent

Blog Views - Episode 4

এখান থেকে ডাউনলোড করুন । [display_podcast]

স্ক্রিপ্টঃ

সুপ্রিয় শ্রোতা

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ই-বাংলাদেশ ব্লগভিউজ। বরাবরের মতো এবারও আপনাদের জন্য ই-বাংলাদেশ ব্লগভিউজ নিয়ে এসেছে আন্তর্জালের বিভিন্ন ব্লগের নানান খবর। প্রথমেই শুরু করছি আমারব্লগ.কম এর খবর দিয়ে।

অবশেষে অনেক প্রত্যাশার পর সুন্দর ও সুস্থ ব্লগিংয়ের সকল শর্ত পূরণ করে নতুন নতুন ফিচার এবং সুন্দর ইন্টারফেস নিয়ে আমারব্লগ চালু হয়েছে আন্তর্জালে। কণ্ঠরোধের হুইসেল বাজানো দারোয়ানহীন এই ব্লগ আজ ২রা মে চালু করেছে তাদের প্রথম বেটা ভার্সন। আমারব্লগ বাংলাভাষায় একমাত্র ব্লগিং প্লাটফরম যেখানে ব্লগাররা ব্লগিংয়ের পাশাপাশি গুগল এ্যাডসেন্সের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছেন। প্রতিটি ব্লগারের জন্য রয়েছে আলাদা ডোমেইন এড্রেস। আপনার ব্লগপেজকে সাজাতে পারবেন আপনার ইচ্ছেমতোন। ডেভলেপাররা সকলকে ধন্যবাদ জানাচ্ছেন এতোদিন ধরে যারা ধৈর্য্যসহকারে আমারব্লগে ব্লগিং করে গেছেন এবং নানান পরামর্শ দিয়ে সাইটটি ডেভেলপ করতে সাহায্য করেছেন। যারা এখনো আমারব্লগে নিক রেজিস্ট্রেশন করেননি তাদের www.amarblog.com এই ঠিকানায় লগ ইন করে এখনই রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানাচ্ছে ব্লগ কর্তৃপক্ষ।

Read the rest of this entry »

news

Posted on 24 April 2008 by Dhaka Correspondent

Blog Views - Episode 3

[display_podcast]

স্ক্রিপ্টঃ

সুপ্রিয় শ্রোতা

ই বাংলাদেশ ব্লগ ভিউজ থেকে আপনাদের প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা। প্রতিবারের মতো আজকেও দীর্ঘ এক সপ্তাহ পর ই বাংলাদেশ ব্লগ ভিউজ নিয়ে এলো আন্তর্জালের বাংলা ব্লগিংয়ের কিছু টুকরো খবর।

পুরোদমে এগিয়ে চলছে আন্তর্জালে বাংলা ব্লগিংয়ের নতুন সংযোজন আমার ব্লগ.কম। সাইটের নির্মাতারা পরিশ্রম করে চলেছেন ইউজারদের সম্পূর্ণ নতুন এবং অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ব্লগিং সাইট উপহার দেয়ার জন্য। আমারব্লগ-এর প্রত্যেক ব্লগাররা তাদের নিজস্ব ব্লগপেজকে সাজাতে পারবেন তাদের নিজস্ব পছন্দে। বিভিন্ন ফিচার যুক্ত করতে পারবেন নিজেরাই। আপনার প্রিয় গান, ক্যালেন্ডার, ঘড়ি, চ্যাটরুম অর্থাৎ সৃজনশীল মনে যা যা চায়, ঠিক সেরকম ভাবেই ব্লগাররা সাজিয়ে নিতে পারবেন তাদের নিজস্ব পেজগুলো। চাইলে ব্লগাররা একের অধিক পেজও তৈরি করতে পারবেন। ধরুন আপনি লেখালেখির পাশাপাশি ফটোগ্রাফি পছন্দ করেন। আপনি সহজেই আপনার ব্লগপেজে শুধুমাত্র ফটোগ্রাফির জন্য আরেকটি পেজ অপেন করতে পারেন। সবচেয়ে বড় সুবিধা হলো ব্লগাররা তাদের ব্লগপেজে গুগলের বিজ্ঞাপনও এ্যাড করতে পারবেন। এবং এক্ষেত্রে কিছু অর্থযোগেরও সুযোগ রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে আমারব্লগ.কম কর্তৃপ ব্লগারদের তৈরি করে দিচ্ছে একটি মনোরম ডায়েরি, যে ডায়েরি আপনার প্রতিদিনই পড়তে মন চাইবে, শুধু আপনিই নন, আপনার বন্ধু অথবা অন্য ব্লগাররাও আপনার ডায়েরির শুধু লেখাই পড়বে না, তারা উপভোগ করবে আপনার সৃজনশীল মন, আপনার নান্দনিকতাকে। আমারব্লগে নিক রেজিস্ট্রেশন করতে এখন লগ ইন করুন www.amarblog.com এই ঠিকানায়।

পৃথিবী কথা বলছে, আপনি কি শুনছেন? গ্লোবাল ভয়েস বাংলা ভার্সনের শ্লোগান এটি। বাকস্বাধীনতায় বিশ্বাসী গ্লোবাল ভয়েসের উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের মানুষের মধ্যকার ব্যবধান ঘুচিয়ে মুক্ত-ন্যায়পরায়ণ-উন্নয়নশীল-স্থিতিশীল সমাজ গঠনে ব্যক্তিগত, রাজনৈতিক ও শক্তিশালী বন্ধন গড়ে তোলা। গ্লোবাল ভয়েস বিশ্বাস করে একে অপরকে সম্মান করতে, সহায়তা করতে, শিখতে-শেখাতে, এবং অপরের কথা শুনতে। আর তাই গ্লোবালভয়েস সেইসব ব্যক্তি, অঞ্চল কিংবা মতামত ধারণ করে যেগুলো সাধারণ অন্য মাধ্যমগুলোতে এড়িয়ে চলা হয়।

Read the rest of this entry »

news

Posted on 16 April 2008 by Dhaka Correspondent

Blog Views - Episode 2

[display_podcast]

বাংলা স্ক্রিপ্টঃ

সুপ্রিয় শ্রোতা

ই-বাংলাদেশ ব্লগ ভিউজে আপনাদের স্বাগতম। গতবারের মতো এবারও ব্লগ ভিউজ আপনাদের সামনে নিয়ে এসেছে আন্তর্জালের বাংলা ব্লগের বিভিন্ন খবরাখবর। প্রথমেই শুরু করছি একটি সুখবর দিয়ে।

আন্তর্জালে অন্তরবাদ্যি বাজাতে আমারব্লগ.কম নামে চালু হতে যাচ্ছে আরেকটি বাংলা ব্লগ। যেখানে রক্তচক্ষু নেই, ভ্রুকুটি নেই, নেই কণ্ঠরোধের হুইসেল বাজানো দারোয়ান। আমারব্লগে কথা হবে ইচ্ছেমতো। কোনো কাজেই কর্তৃপ এখানে ইগো নিয়ে বাধা সৃষ্টি করবে না। এই ব্লগ নির্মাণের পেছনে যারা জ্বালানি সরবরাহ করছেন, তারা জানিয়েছেন সম্পূর্ণ মডারেশনমুক্ত একটি বাংলা ব্লগ হতে যাচ্ছে আমারব্লগ। যে কোনো ইস্যুতে প্রথমেই তারা ব্লগারদের অভিমত জানতে চাইবে। অর্থাৎ ব্লগারদের চাহিদা অনুযায়ী আমারব্লগ চলবে। বর্তমানে সাইটটির নির্মাণ কাজ চলছে। ইতিমধ্যে আন্তর্জালের অন্যান্য ব্লগারদের অধিকাংশই আমারব্লগে তাদের নিক রেজিস্ট্রেশন করেছেন। সবার পরামর্শ ও সহযোগিতায় অচিরেই আমারব্লগ.কম তাদের অফিশিয়ালি উদ্বোধনের ঘোষণা দেবে বলে জানা গেছে।

এবার আসা যাক বাংলা ব্লগিংয়ের পথিকৃৎ সামহোয়ারইনব্লগে। গত সপ্তাহে সবচেয়ে বেশি পোস্ট হয়েছে বৈশাখ সংক্রান্ত। ব্লগাররা পরষ্পরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বাড়তি পাওনা হিসেবে ব্লগের জনপ্রিয় সংগঠন এটিম পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের প্রথম ইবুক মুক্তলেখা প্রকাশ করে বৈশাখের প্রথম দিনে। মোট ৯৩ জন ব্লগারের লেখা এই ইবুকে সংকলিত হয়েছে। এটিমের পে ইবুকটির সম্পাদনায় ছিলেন হাসিব মাহমুদ। ইবুকটি ব্লগে বেশ জনপ্রিয় হয়েছে। অন্যান্য পোস্টগুলোর মধ্যে জনপ্রিয় ব্লগার এবং উইকিপিডিয়ার প্রশাসক রাগিবের পত্রিকার ইন্টারভিউ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন ব্লগার একরামুল হক শামীম। পত্রিকায় দেয়া রাগিবের ইন্টারভিউ মিস করে থাকলে শামীমের পোস্ট গিয়ে পড়ে আসতে পারেন। সেখানে উইকিপিডিয়া নিয়ে তার নিজের কথাগুলো তুলে ধরেছেন রাগিব। ব্লগার ইশিতা ’শয়তান এবং জামাত-শিবিরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? শিরোনামে একটি পোস্ট দেন। ইরান ও ইসরাইল সংক্রান্ত দুইটি পোস্ট দেন ব্লগার জাগারণ। চলচ্চিত্র রোমান হলিডের চমৎকার চিত্রসমালোচনা লেখেন ব্লগার নতুন পৃথিবী। এতে ছবিটি সম্পর্কে নানা অজানা তথ্য উঠে এসেছে। পোস্টে বিখ্যাত এই ছবিটির চারটি পোস্টার রয়েছে। চলচ্চিত্র আগ্রহীরা দেখে আসতে পারেন।

Read the rest of this entry »

news

Posted on 09 April 2008 by Dhaka Correspondent

Blog Views - Episode 1

[display_podcast]

সুপ্রিয় শ্রোতা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্লগ ভিউজ। আন্তর্জালের বিভিন্ন বাংলা ব্লগের গত এক সপ্তাহের খবরাখবরে ছাড়াও ব্লগ ভিউজ আপনাদের জানাবে ব্লগারদের সম্পর্কে, তাদের পোস্ট এবং পোস্ট সম্পর্কিত অন্যান্য ব্লগারদের মতামত। জানতে পারবেন ব্লগারদের কিংবা ব্লগ কর্তৃপক্ষের যে কোনো উদ্যোগের কথা। আমরা তুলে ধরার চেষ্টা করব আন্তর্জালের বাংলা ব্লগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ঘটনাক্রম। সপ্তাহের প্রতি মঙ্গলবার প্রচারিত হবে ব্লগ ভিউজ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করছি।

আজ প্রচারিত হচ্ছে ব্লগ ভিউজের প্রথম পর্ব।

প্রথমেই আসছি সামহোয়ার ইন ব্লগের খবর নিয়ে। অবশেষে আনব্যান হলেন জনপ্রিয় ব্লগার এস্কিমো এবং রাশেদ। তাদের ব্যানের ফলে ব্লগ ছিল বেশ নাজুক অবস্থায়। মুক্তিযুদ্ধের অবমাননা করে কিছু ব্লগারদের দেয়া পোস্টের প্রতিবাদ করতে গিয়ে জনপ্রিয় দুই ব্লগার এস্কিমো এবং রাশেদকে ১০ দিনের জন্য ব্যান করে দেয় সামহোয়ার কর্তৃপক্ষ। এ প্রতিবাদে সাধারণ ব্লগাররা তাদের আনব্যান না করা পর্যন্ত লগআউট কর্মসূচি পালন করেছিল। কর্তৃপক্ষের মতে, ব্লগার রাশেদ এবং এস্কিমো তাদের স্টিকি করা দুইটি পোস্টের কন্টেন্ট পরিবর্তন করে কর্তৃপক্ষকে অপব্যবহার করেছেন। ব্লগ ভিউজের পক্ষ থেকে রাশেদ ও এস্কিমোর সঙ্গে যোগাযোগ হলে তারা জানান, স্বাধীনতাবিরোধী ব্লগারদের দেয়া মুক্তিযুদ্ধের অবমাননাকারি পোস্টগুলো সম্পর্কে কর্তৃপক্ষকে অনেক আগে থেকেই অবহিত করা স্বত্ত্বেও সে ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় তারা তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক স্টিকিপোস্টগুলোর বিষয় পরিবর্তন করে কর্তৃপক্ষকে সজাগ করার চেষ্টা করেছেন। তাদের ব্যান হওয়ার পর সাধারণ ব্লগাররা জনপ্রিয় এই দুই ব্লগারের আনব্যানের দাবিতে পোস্ট দিতে থাকলে সামহোয়ার কর্তৃপক্ষ তাদের পোস্টগুলো মুছে দেয়। সাধারণ ব্লগাররা সামহোয়ারইন কর্তৃপক্ষের এ আচরণকে একটি ইগো সমস্যা বলে চিহ্নিত করে। অবশেষে ব্লগার এস্কিমো ও রাশেদের আনব্যানে ব্লগাররা খুশি হয়েছেন।

আনব্যান হবার পরেই সবাইকে ধন্যবাদ জানিয়ে রাশেদ একটি পোস্ট দেন। এছাড়াও একটি ইবুক প্রকাশনার কাজে হাত দিয়েছেন উনি। বৈশাখী সংকলন হিসেবে ইবুকে স্থান পাচ্ছে সামহোয়ারের ব্লগারদের কিছু নির্বাচিত পোস্ট। ব্লগারদের অনুমতি নিয়ে প্রকাশিত এই ই-বুকের পিডিএফটি ইস্নিপ্সে আপলোড করা হতে পারে বলে জানা গেছে।

এছাড়া রয়েছে মৃদুল মাহবুবের তার পোস্টে আলোচনা করেছেন আহমদ মোস্তাফা কামালের ছোটগল্প নিয়ে। গত সপ্তাহে ব্লগার রাগিব একটি চমৎকার পোস্ট দেন। জনস্বার্থের নামে মেয়াদ বৃদ্ধি … অন্তরালে কি হয় শিরোনামে জামাল ভাষ্কর লিখেছেন একটি পোস্ট। এতে বাংলাদেশের সেনাপ্রধান মইন ইউ আহমেদের চাকুরির মেয়াদ বৃদিধ ও তাতে সাধারণ জনগণের ভাবনা উঠে এসেছে। আর গত সপ্তাহের গোড়ার দিকে রাগিব পোস্ট দিয়েছেন নমস্য ইউজার - গুগল ইয়াহু। আন্তর্জালের দূরদর্শিতা শিরোনামে একটি পোস্ট। এতে উঠে এসেছে আন্তর্জালের ইউজারদের ক্ষমতা সম্পর্কে। পোস্টে তিনি ইঙ্গিত করেছেন ইউজারদের পছন্দের প্রতি ওয়েবসাইট কর্তাদের মনোযোগের বিষয়টি।

যথারীতি ধর্মীয় পোস্ট ছিল গত সপ্তাহে সামহোয়ারের স্বাভাবকি দৃশ্য। আল্লাহ পরিচিতি, ইমাম খোমেনী (রহঃ)-এর দৃষ্টিতে ফিলিস্তিন, আজ আপনি নামাজ পড়েছেন তো? মুসলিম ভাইয়েরা প্রতিদিন একটি সূরা পড়ি, ইসলামিক প্রশ্ন ইত্যাদি।

এদিকে সচলায়তনে চলছে অণুগল্পের জোয়ার। সবাই লিখে চলছেন বিভিন্ন রকমের অণুগল্প। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে সচলায়তন প্রকাশ করতে যাচ্ছে অণুগল্প সংকলন। এর প্রকাশক হলেন সচল অমিত আহমেদ, সম্পাদনায় পর্ষদে রয়েছেন সচল আনোয়ার সাদাত শিমুল এবং কনফুসিয়াস। সচল মুহাম্মম জুবায়ের লিখছেন তার সাম্প্রতিক উপন্যাস ’যদি সে না ভালো বাসে’। এপর্যন্ত তিনি ৬টি পর্ব লিখেছেন। একাত্তরের যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংশ্লিষ্ট ১৫৯৭ জন অপরাধীর তালিকা তুলে ধরেছেন সচল নুরুজ্জামান মানিক। এতে জেলাওয়ারি রাজাকারদের তালিকা ছাড়াও জামাতের নেতৃস্থানীয়দের যুদ্ধাসময়ের বিভিন্ন কর্মকান্ডও তুলে ধরা হয়েছে। সচলায়তনে বিভিন্ন কবিতা ছাড়াও এ সপ্তাহে পোস্ট এসেছে বিভিন্ন কবিতা, রম্য রচনা এবং স্মৃতিচারণ মূলক লেখা।

মুক্তমনায় লেখা আহবান করা হয়েছেন, বিজ্ঞান ও ধর্ম - সংঘাত নাকি সমন্বয়? প্রকাশিতব্য এই সংকলনের জন্য। এছাড়াও পড়তে পারেন আবুল হোসেন খোকনের যুদ্ধাপরাধীদের গোড়ার কথা। পরশপাথর লিখেছেন নোয়াখালী : কল্পলোকের গল্পকথার ৭ম পর্বটি। বাংলাদেশরে টেলিযোগাযোগ ও টেলিটক শিরোনামে নীলকণ্ঠ বাংলাদেশের বিভিন্ন টেলিকম্পানি ও টেলিযোগাযোগে সরকারের ভাবনা তুলে ধরেছেন। প্রচলিত কুসংস্কারগুলো নিয়ে অস্ট্রেলিয়া থেকে একটি লেখা লিখেছেন প্রদীপ দেব। মানুষের মাঝে চলমান কুসংস্কারগুলোর ও ভ্রান্তিগুলো উঠে এসেছে তার এ লেখায়।

সুপ্রিয় শ্রোতা এবার আপনাদের নিয়ে যাচ্ছি দৃষ্টিপাতের বাংলা ব্লগে। নতুন এই বাংলা ব্লগে লেখালেখির পরিমাণ কম হলে ও এর লেখকলিস্ট বেশ সমৃদ্ধ। দৃষ্টিপাতের বাংলা ব্লগে কারা লিখছেন শিরোনামে দেখতে পাওয়া যায় আনিসুল হক, ইন্দ্রজিত, সুলতানা কামাল, আসিফ সালেহ, তীরন্দাজ, তানভীর ইসলাম, রাগিব এবং শামীম আজাদের নাম। উল্লেখযোগ্য পোস্টগুলো হচ্ছে ব্লগার জ্যোতির মুক্তিযুদ্ধ ও চলচ্চিত্র, আসিল সালেহ-র গণআদালত, ষোলো বছর পরে। আনিসুল হকের গদ্যকার্টুন, সুবিনয় মুস্তফির মিশরের রুটি এবং তানভীর ইসলামে ঢাকার নগর পরিকল্পনা সমস্যা ও সম্ভাবনা পর্ব ২।

সুপ্রিয় পাঠক।

আজ আমাদের ভাবনায় দায় নিয়েছে কর্পরেটরা
রাষ্ট্র বলছে আলু খেতে, কর্তৃপক্ষ একদম চুপ।
আমাদের কণ্ঠ চেপে ধরেছে সুশীলতার খসখসে মোড়ক
বুকের কাছে জন্ম নেয়া প্রশ্নগুলো গিলে ফেলছি গলার কাছেই
আমাদের সম্পাদকের নতজানু হন জাতীয় মসজিদে

আমাদের চিন্তার জালে তাই মাকড়সারা মৃত
আমাদের নিউজপ্রিন্ট তাই সুশীল টয়লেট পেপার
আশ্রয় ছিল আন্তর্জাল
কিন্তু সেখানেও মুখের উপর স্কচটেপ চেপে ধরছেন সুশীলের ঠিকাদাররা
কানের কাছে ক্রমাগত হাউস দ্যাট বলে চিৎকার করছে ইতরেরা।

কিন্তু আমাদের কথা হতে হবে ইচ্ছেমতো।
আলোচনা, তর্ক, বিতর্ক কিংবা গালাগালি
বাধা কিংবা সমর্থন - কোনোটাতেই থাকবে না কর্তৃপক্ষ

সুপ্রিয় শ্রোতাবন্ধু। তেমনই একটি কর্তৃপক্ষবিহিন ব্লগ শুরু হতে যাচ্ছে অচিরেই। আগামী ব্লগভিউজে আপনাদের জানাতে পারব সেই সুখবর। তখনকার মতো আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, হ্যাপি ব্লগিং।

E-Bangladesh

Posted on 21 February 2008 by E-Bangladesh

How the Bangladesh military abuses Its power under the state of emergency

Tasneem Khalil
Photo: Tortured Journalist Tasneem Khalil

Update: Tasneem Khalil’s interview by Arafatul Islam of DW-WORLD is added.

[An E-Bangladesh commentary.]

Human Rights Watch, the international Human rights watchdog that conducts research and advocacy on human rights published today an exclusive report on tortures in Bangladesh. This report presents the testimony of Tasneem Khalil, a Bangladeshi journalist and the representative of CNN and Human Rights Watch in Bangladesh, recounting his torture at the hands of Bangladesh’s military intelligence agency, the Directorate General of Forces Intelligence (DGFI).

Human Rights Watch says:

“To our knowledge, this is the most detailed public account of a case of torture in Bangladesh available anywhere. It demonstrates the nature of ongoing state-sponsored violence in Bangladesh, including the torture of critics of the current government.
What happened to Tasneem Khalil – which, sadly, is not uncommon – makes clear that when it comes to human rights a critical part of what was promised is not being fulfilled. After one year, the state of emergency not only remains in place but is being used to limit political party activity and restrict freedom of expression and assembly, with torture a frequent consequence for those who do not toe the line and end up in the custody of the security services.

Increased domestic and international pressure to end such abuses cannot await elections or formation of a new government. The fundamental rights set out in the Constitution should be immediately restored and respected. Ending illegal arrests and torture should not await an election. These should be a top priority of the interim government. Those members of the security forces who have been responsible for such egregious human rights violations should be brought to justice.”

Read the horrid accounts of abuses against Tasneem Khalil here . Read how he was terrorized and maligned after his release due to international pressure only to find recluse in exile. You can also download the full report (pdf format) available in the Human Rights Watch Website.

Tasneem Khalil

Posted on 06 October 2007 by Tasneem Khalil

BBC Bengali: Internet restrictions in Bangladesh

BBC Bengali service has covered the crackdown on internet users in Bangladesh with 3 interviews. BBC has confirmed that Bangladeshi authorities are compiling a database of internet users in the country and all the ISPs [Internet Service Provider] have been instructed to submit their client details: name, address, usage details. We attach audio clips of these interviews. Considering the public interest on the story, Rezwan has translated rush transcripts/excerpts of the BBC Bengali coverage.

[display_podcast]

Read the rest of this entry »

Tasneem Khalil

Posted on 26 August 2007 by Tasneem Khalil

Pod: Anwar Hossain tortured in DGFI

 TK, Sanjeeb: English [8:33m]: Play Now | Play in Popup | Download

 TK, Sanjeeb: Bangla [9:17m]: Play Now | Play in Popup | Download

    [In his second round of interview with Tasneem Khalil, M Sanjeeb Hossain, son of detained DU Professor Anwar Hossain, detailed what his father told him about the DGFI “black hole,” his torture and what happened in the court. Considering its significance, this pod was recorded both in English and Bangla.]

While reporting the military crackdown on university students and teachers in Bangladesh, in one of our earlier pods, we quoted our sources close to the military headquarters in Dhaka who confirmed to us that detained DU professors “Anwar Hossain and Harun-or-Rashid are right now in the custody of DGFI, the military intelligence agency. They are detained in a torture-cum-detention facility inside the DGFI headquarters in Dhaka cantonment,” with a note saying, “We are not able to verify this from an official or independent source.”

Professors Anwar Hossain and Harun-or-Rashid were produced to the Dhaka CMM court Saturday that sent them into 4 days of remand. They were charged by the police for “making provocative and anti-state statements.”

While Professor Anwar Hossain was standing in the dock, his son M Sanjeeb Hossain had a chance for a quick chat with him. Confirming what we reported earlier, Anwar Hossain told Sanjeeb that he and Professor Harun-or-Rashid were in DGFI custody, in a place called “black hole” inside the DGFI headquarters in Dhaka cantonment. There they were tortured: physically and mentally.

Meanwhile, BDNEWS24 is reporting,

Prof AFM Yusuf Haider Saturday said chief adviser Fakhruddin Ahmed had assured that the two detained teachers would be treated with honour. The acting vice chancellor of Dhaka University made the disclosure at a press conference at his home after a meeting with the chief adviser at about 3.30pm. A Dhaka court ordered remand for DU teachers Prof Anwar Hossain and Harun-or-Rashid Saturday after they were arrested with alleged links to the DU violence. The acting vice-chancellor said that none would be unnecessarily harassed in the cases filed in connection with the clashes on the campus. The law enforcers had been directed to make sure that nobody is unnecessarily harassed, Prof Yusuf quoted the CA as saying. He said that the chief adviser had told him the teachers would get proper legal aid.

Our sources close to the military HQ confirmed that two top officials of the DGFI, Brigadier Generals Chowdhury Fazlul Bari and ATM Amin, personally hold these DU professors responsible for the utter humiliation Chowdhury Fazlul Bari [our report with a video] had to suffer in DU days back. To settle this score, Professors Anwar Hossain and Harun-or-Rashid are going to be framed in treason/sedition charges. Once again, “we are not able to verify this from an official or independent source.”