Author Archives: news

news

Posted on 16 May 2008 by Dhaka Correspondent

Blog Views - Episode 6

[display_podcast]

ডাউনলোড করুন এখান থেকে।

সুপ্রিয় শ্রোতা

ই-বাংলাদেশ ব্লগ ভিউজ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি গত এক সপ্তাহ আপনারা ভালো ছিলেন। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি আন্তর্জালের বাংলা ব্লগ ও বিভিন্ন সাইটের খবরাখবর নিয়ে। শুরু করছি ই-বাংলাদেশ ব্লগভিউজ।

আপনি কি মনে করেন গোলাম আজম সত্যিকার অর্থেই একজন অধ্যাপক? ব্লগার হ্যারি সেলডন এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়েই একটি পোস্ট দেন গত ১৪ মে। যদিও গোলাম আজমের নামের শুরুতে অধ্যাপক কেন লাগানো হয় তার সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়নি। মাইনুল এবং দ্বীপবালক নামক দুইজন ব্লগারের মতে তিনি রংপুরের কারমাইকেল কলেজে বাংলার অধ্যাপক ছিলেন। কিন্তু সেটার সাল তারিখ জানাতে পারেননি এবং সরাসরি কেউই অধ্যাপক হতে পারেন না এটা বলার পর তারা যুক্তি দেন - সম্মান করেই গোলাম আজমকে অধ্যাপক বলা হয়। প্রত্যুত্তরে হ্যারি সেলডন সহ আরো অনেকেই বিষয়টা মেনে নিয়ে আবারো জিজ্ঞেস করেন তবে গোলাম আজম নিজে থেকেই তার নামের শুরুতে অধ্যাপক জুড়ে আত্মজীবনী লেখাটা হাস্যকর কোনো কাজ কিনা? এর কোনো জবাব পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে প্রফেসরদের টিচিং এসিস্ট্যান্টদেরও অধ্যাপক বলা হয় - ওই দুই ব্লগারের এ মন্তব্য পোস্টে ব্যাপক হাসির খোরাক যুগিয়েছে।

এবারের মা দিবসে সামহোয়ারে অনেক আবেগপূর্ণ পোস্ট পড়েছে। তবে ১২ তারিখে ব্লগার প্রত্যুৎপন্নমতিত্ত্বের ’আমার মায়ের সাতটি মিথ্যা কথা’ পোস্টটি সকলের হৃদয় ছুঁয়ে গেছে। না খেয়ে খেয়েছি বলা, অসুস্থ থেকেও সুস্থ আছি বলা, ক্ষুধা নেই বলে মিথ্যা বলা আমাদের এইসব মিথ্যেবাদী মায়েদের ভালোবাসার কথা ব্লগার প্রত্যুর কল্যাণে সবারই ভাবনার উদ্রেক করেছে। মা দিবসে প্রতিটি ব্লগারই স্মরণ করেছে তাদের মায়েদের কথা, তাদের পরম মমতার কথা।

ব্লগাররা নিশ্চয়ই জানেন চীনে সাম্প্রতিক সময়ে মারাত্মক ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছেন, এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। কোনো কোনো শহরের কোনো শিশুই বেঁচে নেই। এই মারাত্মক ভূমিকম্পের আঁচ এসে লেগেছে ব্লগেও। ব্লগার ব্লুজ চীনে থাকেন এবং তিনি বর্ণনা করেছেন তার পোস্টে কিভাবে তিনি ওই ভূমিকম্পের সময়টুকু পার করেছেন।

যায়যায়দিন পত্রিকা থেকে শফিক রেহমানের বিদায়সংক্রান্ত এবং ব্যক্তি শফিক রেহমানকে নিয়ে নানা ধরণের পোস্ট পড়েছে সামহোয়ারে গত সপ্তাহে। পোস্টগুলো পর্যবেণ করে বোঝা যায় শফিক রেহমান অত্যন্ত জনপ্রিয় বুদ্ধিমান একজন সাংবাদিক ছিলেন। বিশেষ করে তরুণদের অণুপ্রাণিত করতে এবং তাদের সুযোগ দিয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। কিন্তু এতোসব কিছুর পাশাপাশি তার বানানরীতি এবং রাজনৈতিক মতাদর্শের জন্যও সমালোচিত হয়েছেন ব্লগে বিভিন্ন পোস্টে। জনপ্রিয় যায়যায়দিন পত্রিকার নতুন সম্পাদকের উপর ভরসা করা যাবে না বলেও অনেক ব্লগার মন্তব্য করেছেন। এদিকে ব্লগার জামালাভাষ্করও লিখেছেন বিশ্বসাহিত্যের কেন্দ্রের অধ্যাপক সায়ীদকে নিয়ে তার সিরিজ পোস্ট ’আমার কেন্দ্রকথা’।

১৪ মে নাস্তিকের ধর্মকথা লিখেছেন ’ধর্মে বিজ্ঞান : নিম গাছে আমের সন্ধান’। এই পোস্টে তিনি বিজ্ঞান কর্তৃক ধর্মগ্রন্থগুলোর ব্যাখ্যার অসাড়তা তুলে ধরেছেন। বিভিন্ন ধর্মগ্রন্থের অনুবাদ তুলে দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন কিছু সুবিধাবাদী ধর্মবিশ্বাসীদের দ্বারা অনুদিত এইসব ধর্মশ্লোক বা আয়াত কোনোভাবেই বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত নয়।

এদিকে আব্দুর রাজ্জাক শিপন নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন কবিতা নিয়ে তার সিরিজ ’ভালো লাগা প্রিয় কবিতারা’ এই শিরোনামে। কবিতাপ্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে একটি দারুণ কালেকশান।

গ্লোবাল ভয়েস বাংলা ভার্সনে এবার প্রথম খবরটি হচ্ছে ভারতের জয়পুরে বোমা বিস্ফোরণ। এতে জানা যায় তিন শতকের ইতিহাসে এই প্রথম গোলাপী শহর জয়পুরে পরপর ৫টি বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত ৬০ জনের বেশি লোক মারা গেছে, আহত ১৫০ এর উপরে। বিভিন্ন ব্লগে এই বিস্ফোরণ সম্পর্কে অনেকেই মন্তব্য করেছেন। পাকিস্তানের এক ব্লগার এই হামলার কারণে পাকিস্তানের দিকে ইঙ্গিত না করার অনুরোধ জানিয়েছেন। ইন্ডিয়ান মুসলিম ভারতে পূর্বের সন্ত্রাসী হামলাগুলোর যথাযথ তদন্ত এবং ফলোআপ না হওয়ার কারণে এ ধরণের সন্ত্রাসী হামলা বৃদ্ধি ও তার রোধ করতে সরকাররে ব্যর্থতার সমালোচনা করেছেন।

এদিকে চীনে বেড়ে চলছে ভূমিকম্পের কারণে য়তির আরো ব্যাপক আশংকা। সরকারি হিসেব মতে সিচুয়ান প্রদেশের এই ভূমিকম্পে প্রায় ১২ হাজার মানুষ মারা গেছে। এই পোস্টে ভূমিকম্পের আগের ও পরের ছবি দেয়া হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রের ৩টি শহরের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। স্কুলকলেজগুলো ধ্বসে গেছে এবং এখনো কোথাও কোথাও ভূমিধ্বস চলছে।

দৃষ্টিপাতের ব্লগে অনেকদিনপর এবার কিছু নতুন লেখা এলো। এই ব্লগের প্রথম পোস্ট হলো ’ভূগর্ভে পানি সঞ্চয়’ লিখেছেন মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান। আমাদের প্রাত্যাহিক কাজের জন্য প্রয়োজনীয় পানির বেশিরভাগই সংগৃহীত হয় ভূগর্ভস্থ পানির উৎস্য থেকে। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার কারণে এই ভূগর্ভস্থ পানির স্তরে পরিমাণ কমে যাচ্ছে। মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান এই পোস্টে এই ভূগর্ভস্থ পানির বৈশিষ্ট্য, উদ্দেশ্য, লাভ-তির হিসেব কষেছেন।

পৃথিবীতে বর্তমানে খাদ্যের এই সংকটের কারণ কি? কারণ আর যাই থাকুক এর মধ্যে একটি কারণ হচ্ছে ইথানল। সুবিনয় মুস্তফী তার ’খাড়ার ঘা - জৈবজ্বালানী ইথানলের কথা’ শিরোনামের লেখায় এমনটিই বলেছেন। পেট্রল ও ডিজেলের বিকল্প জ্বালানি হিসেবে ইথানলের উৎপাদন হচ্ছে। মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীলতা কমাতে পৃথিবীর ইথানল উৎপাদনকারী সবচেয়ে বড় দুটি দেশ ব্রাজিল এবং আমেরিকা এতে অনেকটুকু সফল হয়েছে। ব্রাজিলে ই্যু থেকে ইথানল উৎপাদন করা হয় এবং এতে তারা এতোটাই সফল হয়েছে যে সরকার ঘোষণা দিতে চাইছে যে ব্রাজিল জ্বালানিখাতে স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে। কিন্তু অন্যদিকে আমেরিকায় ভুট্টা থেকে ইথানল উৎপাদন করা হলেও অভিযোগ উঠেছে এতে জ্বালানি সুবিধা নিশ্চিত হলেও খাদ্যের মূল্য বেড়ে যাচ্ছে। জানা গেছে আমেরিকানরা তাদের দৈনন্দিন জীবনে যা কিছু কেনে তার ২৫% ভুট্টা বা ভুট্টজাত খাদ্যদ্রব্য। তাই ভুট্টা থেকে ইথানল উৎপাদনের কারণ্যে খাদ্যের মূল্য বাড়ছে এবং পৃথিবীর অন্যান্য প্রান্তেও এর অশুভ ঢেউ আঘাত হানছে বলে বিশেষজ্ঞরা মতপ্রকাশ করেছেন।

মুক্তিযুদ্ধ আমাদের সর্বশ্রেষ্ঠ চেতনা, আমাদের অদম্য সাহসের গল্প। কিন্তু আমাদের নতুন প্রজন্ম কতোটুকুই বা জানে এই মুক্তিযুদ্ধ সম্পর্কে। ইতিহাসের বিকৃতি ঘটছে চারিদিকে, সঙ্গে আছে এর বিরোধীতাকারী জামাতে ইসলামীসহ নানা দলমতের হায়েনার মতো নিভৃত পদচারণা। প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছে আমাদের মহান অর্জন মুক্তিযুদ্ধকে। কিন্তু এসব ষড়যন্ত্রের বিরুদ্ধেও এগিয়ে আসছেন অনেকেই। মুক্তিযুদ্ধের সেই সময়কার কথা, ইতিহাস, ছবি নিয়ে গড়ে তোলা হয়েছে একটি চমৎকার আর্কাইভ জেনোসাইড বাংলাদেশ।

http://www.genocidebangladesh.org এই লিংকে কিক করে এখনই চলে যান সেই আর্কাইভে। এখানে মুক্তিযুদ্ধের দলিলপত্র, প্রবন্ধ, বিভিন্ন ছবি, দেশের গান, মুক্তিযোদ্ধাদের কথা লিপিবদ্ধ করা আছে। জানতে পারবেন কারা কারা দেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল। নতুন প্রজন্মের জন্য এটি অবশ্যই একটি সফল উদ্যোগ।

এবারে আসা যাক আমারব্লগ.কম এ। এখন পর্যন্ত বেটাভার্সন চলছে এ সাইটটির। ব্লগারদের অনেক অনুযোগের পর এর ডেভেলপাররা আরো বেশি সচেষ্ট হয়েছেন ইউজারদের জন্য সাইটটিকে আরো বেশি করে ইউজার ফ্রেন্ডলি করতে। এরই ল্েয বিরামহীন কাজ চলছে আমারব্লগের। ফ্রন্টপেজের আমূল পরিবর্তন সহ বাংলা কীবোর্ড সংযোজন এবং আরো নতুন সব ফীচার নিয়ে আমারব্লগ অচিরেই উপহার দিতে যাচ্ছে বাংলা ব্লগিংয়ে আরেকটি নতুন সম্ভাবনাময় প্লাটফরম। এর উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে নিয়মিত ব্লগিং ছাড়াও আমারব্লগ থেকে সামাজিকভাবে অনেক প্রকল্প গ্রহণ করা হবে। সেসব প্রকল্পগুলোর সবকিছুতেই ব্লগারদের অংশগ্রহণই হবে মূল কথা। আপনি যদি এখনই নিক রেজিস্ট্রেশন করে না থাকুন তবে এখনই www.amarblog.com  এ আজই রেজিস্ট্রেশন করুন।

এবার একটি সংশোধনী। http://www.nogorbalok.com সম্পূর্ণভাবে স্কুলছাত্রদের দ্বারা পরিচালিত একটি বাংলা ব্লগিং সাইট। বর্তমানে এটির বেটা ভার্সন চলছে। এর উদ্যোক্তারা সবাই মিলে আন্তর্জালে একটি স্টাডিপ্লেস তৈরি করেছে, যার মাধ্যমে প্রত্যেকে ছাত্রছাত্রী তাদের পড়াশোনার বিষয়ে একে অপরকে শেয়ার করবে/ সাহায্য করবে। উদ্যোক্তারা এই স্টাডিপ্লেসের নাম দিয়েছে ছাত্রসভা। গত সপ্তাহের ব্লগভিউজে ভুলবশত তা পথসভা বলে প্রচারিত হয়েছে। এই অনাকাংখিত ভুলের জন্য আমরা দুঃখিত।

সুপ্রিয় শ্রোতা। আজকের মতো এই ছিল ই-বাংলাদেশ ব্লগভিউজ। আপনাদের মূল্যবান মতামত কিংবা পরামর্শ জানিয়ে আমাদের সহায়তা করবেন। আগামী সপ্তাহে আবারও আন্তর্জালের বাংলা ব্লগিং সাইট কিংবা বাংলায় পরিচালিত কোনো সাইটের খবর নিয়ে ফিরে আসবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি এই সপ্তাহের ই-বাংলাদেশ ব্লগভিউজ। হ্যাপি ব্লগিং ।

news

Posted on 15 May 2008 by Dhaka Correspondent

Telenor, Peace Prize winner caught in labour scandal

A report from AFTENPOSTEN by Nina Berglund.

 A Danish TV documentary has revealed miserable working conditions and environmental violations at companies in Bangladesh that act as suppliers to GrameenPhone, which is co-owned by Norwegian telecoms firm Telenor and firms founded by Nobel Peace Prize winner Muhammad Yunus.

The documentary shows miserable working conditions at several firms supplying Telenor-owned GrameenPhone. Hard-hats were donned when Telenor came to inspect.

PHOTO: TELENOR

Telenor’s Baksaas with Nobel Peace Prize winner Muhammad Yunus. Together, they own GrameenPhone, although Yunus has wanted Telenor to reduce its stake.

PHOTO: TELENOR

 

 

 

 

Related stories:

 

It’s an embarrassing labour scandal for Telenor, which itself is majority-owned by the government of Norway, a country that prides itself on championing fair labour conditions and human rights.

 

 

It also reflects poorly on Grameen Telecom and Grameen Bank, which own 38 percent of GrameenPhone (Telenor has 62 percent) and which were founded by Peace Prize-winner Yunus not least to help lift people in Bangladesh out of abject poverty through the micro-credit system.

The documentary, made by Danish journalist Tom Heinemann and to be aired on Norwegian Broadcasting (NRK) Thursday evening, reveals shocking working conditions at the firms supplying GrameenPhone. Employees were shown working with hazardous chemicals and heavy metals virtually without protection. Workers were as young as 13 years, a clear violation of child labour laws. The firms were caught allowing polluted wastewater to spill into nearby rice fields.

And in one case, a worker was killed when he fell into an unsecured pool of acid.

Telenor, clearly believing that the best defense is a good offense, opted to reveal some of the findings of the documentary even before it was aired. Telenor officials claim they were shaken by the documentary’s findings, and admit they failed to adequately monitor the operations of GrameenPhone’s suppliers.

“We are deeply moved by the case, and the human side of it,” Telenor chief executive Jon Fredrik Baksaas told reporters. He called the labour violations “completely unacceptable,” claiming Telenor had trained the firms in health and safety issues. “But we’ve clearly been bad about following up afterwards,” Baksaas admitted.

He neglected to mention the worker fatality, but confirmed it when questioned by a reporter from Danish newspaper Berlingske Tidende.

Telenor and the Norwegian state have generated huge profits on GrameenPhone, which has as many as 20 million customers, but Baksaas said he didn’t feel badly that the operation earns a lot on the work of poor employees. “We haven’t taken out substantial dividends on what we’ve earned in Bangladesh,” Baksaas said. “The money has gone into investments that are building up the country.”

Norway’s government minister in charge of business and industry, Dag Terje Andersen, wrote in an e-mail to Aftenposten that the working conditions shown in the documental “assuming they are accurate, clearly are unacceptable.”

Andersen claimed, however, that Telenor has worked actively for years to make its own ethical regulations part of all operations, also those at suppliers. “It looks like the follow-up on the part of Telenor was inadequate,” he wrote. Telenor has since conducted inspections at five suppliers of mobile telephone masts, and has fired one of them.

Telenor and Yunus have been involved in a long-simmering conflict over ownership of GrameenPhone. Yunus has wanted Telenor to reduce its stake.

Note: The article belonges to  AFTENPOSTEN.

news

Posted on 12 May 2008 by Dhaka Correspondent

Nargis aftermath in Yangon

Residents of the Tar Mwe Township of Yangon clean up the wreckage in their houses after Cyclone Nargis. Estimates of up to 100,000 people have been killed by the cyclone and over one million have been displaced. Yangon, Burma. May 12 2008.

Photo- Stringer, Burma/*Drik*NEWS.

news

Posted on 11 May 2008 by Dhaka Correspondent

International Mother’s Day

Farida Parvin (30), a slum dweller mother passes time with her two years old child. Although today is International Mother’s Day many mothers in Bangladesh like Farida don’t know about it. The day has been observed all over the world on the second Sunday of May for the last few years. Dhaka, Bangladesh. May 11 2008.

Photo-Tanvir Ahmed/*Drik*NEWS.

news

Posted on 09 May 2008 by Dhaka Correspondent

Blog Views - Episode 5

[display_podcast]

ডাউনলোড করুন অথবা শুনুন এখান থেকে।

সুপ্রিয় শ্রোতা

দীর্ঘ এক সপ্তাহ পর আবার আপনাদের সামনে এসেছি এ সপ্তাহের ই-বাংলাদেশ ব্লগভিউজ নিয়ে। আন্তর্জালের বাংলাব্লগ সংক্রান্ত সংবাদগুলি আপনাদরে সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। ই-বাংলাদেশ ব্লগ ভিউজে ব্লগ ছাড়াও বাংলায় পরিচালিত বিভিন্ন ওয়েবসাইটের খবরাখবরও আপনাদের জানানো হবে। তো শুরু করা যাক ব্লগ ভিউজ ।

প্রথমেই সচলায়তন। ৮ মে ছিল রবীন্দ্রনাথের জন্মদিন। সচলায়তনে কবিগুরুর জন্মদিন উপলক্ষে বেশ কয়েকটি পোস্ট লেখা হয়। এরমধ্যে নুরুজ্জামানা মানিকের কবিগুরুর রঙ্গরসিকতা পোস্টটি বেশ মজার। হাস্যরসিক কবিগুরুর জীবনের বিভিন্ন সময়ের মজার টুকরো ঘটনাগুলো এখানে তুলে ধরা হয়। আখতারুজ্জামান ইলিয়াসের রবীন্দ্রনাথকে নিয়ে একটি লেখা পোস্ট করেছেন মুহম্মদ জুবায়ের। এতে আখতারুজ্জামান রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে তরুণদের মধ্যে পাশ্চাত্যের ব্যান্ড মিউজিক জনপ্রিয়তা পেলেও তার চেয়ে রবীন্দ্রসঙ্গীতের চর্চা বেড়েছে অনেক বেশি এবং রবীন্দ্রনাথকে বর্জন কিংবা ছোট করার অপচেষ্টা সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন কখনো পায়নি। এছাড়া মাঝে মাঝে রবীন্দ্রচর্চায় যে বিঘ্নের সৃষ্টি করা হয় তা স্পষ্টতই সাম্রাজ্যবাদ ধর্মান্ধদের উৎপাত এবং এইসব ইতর লোকদের বিরুদ্ধে একটু সংঘবদ্ধ হলেই তারা গর্তে ঢুকে পড়ে। আখতারুজ্জামানের এই লেখাটি ১৯৯৬ সালের ৮ ডিসেম্বর জাতীয় জাদুঘরে ঢাকা সঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক সম্মেলনে পাঠ করা হয়েছিল। সুমন চৌধুরীর রবীন্দ্রনাথ সংক্রান্ত একটি পোস্টে তিনি সত্যজিৎ রায় নির্মিত রবীন্দ্রনাথের উপর ডকুমেন্টারিটি আপলোড করেছেন। আগ্রহীরা দেখে আসতে পারেন। গাস্ত রোবের্জের সাক্ষাতকার প্রকাশ করেছেন সচল ফারুক ওয়াসিফ। সম্প্রতি তার একটি নতুন বই বেরিয়েছে সাইবারবাণী : বিয়িং হিউম্যান ইন দ্যা নিউ মিডিয়া নামে। সিনেমার মানুষ গাস্ত রোর্জের প্রস্তাব করেছেন সপ্তাহে অন্তত একদিন মিডিয়া অর্থাৎ টিভি, রেডিও, সংবাদপত্র, সিনেমা, কমপিউটার থেকে যেন আমরা দূরে থাকি। তার মতে এতে করে আমাদের মিডিয়া কর্তৃক আক্রান্ত স্বাধীনতাকে কিছুটা হলেও অনুভব করতে পারব। শিশুদের অতিমাত্রায় কমপিউটার নির্ভরশীলতা দেখে তিনি শংকিত। সমৃদ্ধ এই সাক্ষাৎকারে গাস্ত রোবের্জ বলতে চেয়েছেন অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর হয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়।

Read the rest of this entry »