Categorized | Audio, Blog Views, Kamrul Hasan

Tags :

Blog Views - Episode 5

Posted on 09 May 2008

icon for podpress  Other Media: Download

ডাউনলোড করুন অথবা শুনুন এখান থেকে।

সুপ্রিয় শ্রোতা

দীর্ঘ এক সপ্তাহ পর আবার আপনাদের সামনে এসেছি এ সপ্তাহের ই-বাংলাদেশ ব্লগভিউজ নিয়ে। আন্তর্জালের বাংলাব্লগ সংক্রান্ত সংবাদগুলি আপনাদরে সামনে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। ই-বাংলাদেশ ব্লগ ভিউজে ব্লগ ছাড়াও বাংলায় পরিচালিত বিভিন্ন ওয়েবসাইটের খবরাখবরও আপনাদের জানানো হবে। তো শুরু করা যাক ব্লগ ভিউজ ।

প্রথমেই সচলায়তন। ৮ মে ছিল রবীন্দ্রনাথের জন্মদিন। সচলায়তনে কবিগুরুর জন্মদিন উপলক্ষে বেশ কয়েকটি পোস্ট লেখা হয়। এরমধ্যে নুরুজ্জামানা মানিকের কবিগুরুর রঙ্গরসিকতা পোস্টটি বেশ মজার। হাস্যরসিক কবিগুরুর জীবনের বিভিন্ন সময়ের মজার টুকরো ঘটনাগুলো এখানে তুলে ধরা হয়। আখতারুজ্জামান ইলিয়াসের রবীন্দ্রনাথকে নিয়ে একটি লেখা পোস্ট করেছেন মুহম্মদ জুবায়ের। এতে আখতারুজ্জামান রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে তরুণদের মধ্যে পাশ্চাত্যের ব্যান্ড মিউজিক জনপ্রিয়তা পেলেও তার চেয়ে রবীন্দ্রসঙ্গীতের চর্চা বেড়েছে অনেক বেশি এবং রবীন্দ্রনাথকে বর্জন কিংবা ছোট করার অপচেষ্টা সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন কখনো পায়নি। এছাড়া মাঝে মাঝে রবীন্দ্রচর্চায় যে বিঘ্নের সৃষ্টি করা হয় তা স্পষ্টতই সাম্রাজ্যবাদ ধর্মান্ধদের উৎপাত এবং এইসব ইতর লোকদের বিরুদ্ধে একটু সংঘবদ্ধ হলেই তারা গর্তে ঢুকে পড়ে। আখতারুজ্জামানের এই লেখাটি ১৯৯৬ সালের ৮ ডিসেম্বর জাতীয় জাদুঘরে ঢাকা সঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক সম্মেলনে পাঠ করা হয়েছিল। সুমন চৌধুরীর রবীন্দ্রনাথ সংক্রান্ত একটি পোস্টে তিনি সত্যজিৎ রায় নির্মিত রবীন্দ্রনাথের উপর ডকুমেন্টারিটি আপলোড করেছেন। আগ্রহীরা দেখে আসতে পারেন। গাস্ত রোবের্জের সাক্ষাতকার প্রকাশ করেছেন সচল ফারুক ওয়াসিফ। সম্প্রতি তার একটি নতুন বই বেরিয়েছে সাইবারবাণী : বিয়িং হিউম্যান ইন দ্যা নিউ মিডিয়া নামে। সিনেমার মানুষ গাস্ত রোর্জের প্রস্তাব করেছেন সপ্তাহে অন্তত একদিন মিডিয়া অর্থাৎ টিভি, রেডিও, সংবাদপত্র, সিনেমা, কমপিউটার থেকে যেন আমরা দূরে থাকি। তার মতে এতে করে আমাদের মিডিয়া কর্তৃক আক্রান্ত স্বাধীনতাকে কিছুটা হলেও অনুভব করতে পারব। শিশুদের অতিমাত্রায় কমপিউটার নির্ভরশীলতা দেখে তিনি শংকিত। সমৃদ্ধ এই সাক্ষাৎকারে গাস্ত রোবের্জ বলতে চেয়েছেন অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর হয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়।

আসছি সামহোয়ারইনব্লগ। টিভিতে প্রচারিত হাতে টয়লেট কিনার নিয়ে দাঁড়িয়ে থাকা সুন্দর রমণীরা বাস্তবে সত্যিই কমোড পরিষ্কার করেন। অথবা পুরুষরে প্রাণ কার জন্য বেশি পোড়ে - কোলা না নারী? অথবা শ্বশুরকে পরিবেশিত চায়ের স্বাদের ফলাফল নিয়ে নারীর শংকিত হওয়া কি পুরুষতান্ত্রিক সমাজের আধিপত্য কে ইঙ্গিত করে না? এরকম অসংখ্য প্রশ্নের অবতারণা করেছেন ব্লগার ফাহমিদুল হক তার সাম্প্রতিক বিজ্ঞাপন ও নারী এই শিরোনামের পোস্টে। বিজ্ঞাপনে নারীদের এরূপ ব্যবহারের কারণ হিসেবে ফাহমিদ বলেছেন, পুরুষদের যৌনতার প্রবৃত্তিকে নাড়া দেবার জন্যই নারীদের সৌন্দর্য্যকে ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞাপনে নারীদের অবস্থান সমাজের বাস্তব অবস্থার চেয়ে অধস্তন হিসেবে প্রদর্শন বন্ধ করার জন্য তিনি সরকারকে বিজ্ঞাপনবিষয়ক জেন্ডার-সংবেদনশীল নীতিমালা প্রণয়ণের সুপারিশ করেছেন।

স্কুলের এ্যাসেম্বলীতে জাতীয় সঙ্গীতের সঙ্গে ঠোঁট মিলিয়ে গাওয়ার অভিনয় করা এবং পরণেই স্যারদের চোখে ধরা পড়ে বেতের বাড়ি খাওয়া - আর এভাবেই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে আমার প্রথম সংঘাতময় ভালোবাসা তৈরি হয়। ঠিক এভাবেই রবীন্দ্রজন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথকে স্মরণ করলেন ব্লগার মৃদুল মাহবুব। বাঙালির বেড়ে ওঠায় রবীন্দ্রনাথ কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সেটারই বর্ণনা দিয়েছেন মৃদুল তার পোস্টে।

রবীন্দ্রনাথ বিষয়ে জামাল ভাস্করও একটি পোস্ট দিয়েছেন একজন রবীন্দ্রনাথ আর বিদ্যমান বাস্তবতার বিবরণ শিরোনামে। ব্লগার রাগিব বাংলা উইকি থেকে রবীন্দ্রনাথের জীবনী নিয়ে একটি পোস্ট দিয়েছেন। রবীন্দ্রনাথের স্বার এবং তার বিভিন্ন বয়সের ছবিসমৃদ্ধ এই পোস্টটি এখনই আপনার প্রিয় পোস্টে যুক্ত করুন।

অন্যদিকে ইসলাম আদৌ শান্তি বা অশান্তির ধর্ম কিনা - এ নিয়ে বেশ কিছুদিন ব্লগ হালকা উত্তপ্ত ছিল। এ বিষয়ে পে বিপে বা নিরপে অবস্থান থেকে প্রতিটি ব্লগার ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন। সবশেষে ব্লগার হ্যারি সেলডন ব্যক্তিগতভাবে আরেক ব্লগার আরিফুর রহমানের সঙ্গে একটি চমৎকার ডিবেটের জন্য আলাদা একটি পোস্ট দেন। অন্যান্য ব্লগাররাও সানন্দে সেই পোস্টে অংশগ্রহণ করছেন। আগ্রহীরা হ্যারি সেলডনের সেই পোস্টে একটু টোকা দিয়ে আসতে পারেন।

এবার আসা যাক আমারব্লগ.কম-এ। গত ২রা মে থেকে বেটা ভার্সন চালু করেছে আমারব্লগ.কম এর নেপথ্য কর্মীরা। কিছু কিছু সমস্যা রয়ে গেছে যা ডেভেলপাররা সমাধান করছেন। আন্তর্জালের অন্যান্য বাংলাব্লগিং সাইট থেকে আমারব্লগ এর পার্থক্য রয়েছে। অন্যান্য ব্লগিং সাইটে আপনার নিজস্ব কোনো ডোমেইন এড্রেস থাকে না যেখানে আমারব্লগ আপনাকে একটি ডোমেইন দিচ্ছেন। ধরুন আপনি Example নামে নিক রেজিস্ট্রেশন করলেন। এখন আপনার ডোমেইন হবে www.example.amarblog.com - অনেকটা ব্লগস্পটের মতো। অন্যান্য বাংলা ব্লগিংসাইটের সকল সুবিধা তো পাচ্ছেনই। আর তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন www.amarblog.com -এ। আপনার পরামর্শ ও নিয়মিত ব্লগিং আরো সমৃদ্ধ করবে উদ্যোক্তাদের।

সুপ্রিয় শ্রোতা আজ আপনাদের দুইটি বাংলা সাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমটি হলো এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর বাংলা ভার্সন। এর এড্রেস হলো www.bangla.amnesty,org এখান থেকে আপনি জানতে পারবেন বিশ্বের বিভিন্ন স্থানের মানবাধিকারের নানা খবর। অন্যটি হলো www.nogorbalok.com স্কুলপড়ুয়া কিছু ছেলেমেয়েদের উদ্যোগে বেটা ভার্সন চলছে এই সাইটের। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ব্লগিং বা ব্লগিং চর্চাকে কিভাবে তাদের পড়াশোনার উন্নতিতে সহায়ক ভূমিকা রাখতে পারে সেই লক্ষেই এই সাইটটি চালু হয়েছে। এর উদ্যোক্তাদের বেশিরভাগই এখন স্কুলছাত্রছাত্রী। পথসভা নামে তারা একটি অনলাইন স্টাডি প্লেস তৈরি করেছে যেখানে তারা তাদের পড়াশোনার বিষয়ে সবার সঙ্গে সহযোগিতা করবে। ই-বাংলাদেশ ব্লগভিউজের পক্ষ থেকে তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি।

সুপ্রিয় শ্রোতা আজকের মতো এই ছিল ই-বাংলাদেশ ব্লগভিউজ। আগামী সপ্তাহে আবারও আন্তর্জালের বাংলা ব্লগ এবং সাইটের খবরাখবর নিয়ে আসব এই প্রত্যাশায় ই-বাংলাদেশ ব্লগভিউজের পক্ষ থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, হ্যাপি ব্লগিং।

This post was written by:

Dhaka Correspondent - who has written 34 posts on E-Bangladesh.


Contact the author

Leave a Reply

Our Flickr Photos - See all photos

Garment Workers Fight PoliceGarment Workers Fight PoliceGarment Workers Fight Police

Archives

Notice

We are on the way of improving our services. Please feel free to send your suggestion to editor at e-bangladesh dot org.

Disclaimer

All of the write-ups are posted on E-Bangladesh with the kind permission of the authors. The authors retain all rights to their work and articles found on this site may not be posted elsewhere without the permission of the author.