news

Posted on 09 April 2008 by Dhaka Correspondent

Blog Views - Episode 1

[display_podcast]

সুপ্রিয় শ্রোতা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্লগ ভিউজ। আন্তর্জালের বিভিন্ন বাংলা ব্লগের গত এক সপ্তাহের খবরাখবরে ছাড়াও ব্লগ ভিউজ আপনাদের জানাবে ব্লগারদের সম্পর্কে, তাদের পোস্ট এবং পোস্ট সম্পর্কিত অন্যান্য ব্লগারদের মতামত। জানতে পারবেন ব্লগারদের কিংবা ব্লগ কর্তৃপক্ষের যে কোনো উদ্যোগের কথা। আমরা তুলে ধরার চেষ্টা করব আন্তর্জালের বাংলা ব্লগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ঘটনাক্রম। সপ্তাহের প্রতি মঙ্গলবার প্রচারিত হবে ব্লগ ভিউজ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করছি।

আজ প্রচারিত হচ্ছে ব্লগ ভিউজের প্রথম পর্ব।

প্রথমেই আসছি সামহোয়ার ইন ব্লগের খবর নিয়ে। অবশেষে আনব্যান হলেন জনপ্রিয় ব্লগার এস্কিমো এবং রাশেদ। তাদের ব্যানের ফলে ব্লগ ছিল বেশ নাজুক অবস্থায়। মুক্তিযুদ্ধের অবমাননা করে কিছু ব্লগারদের দেয়া পোস্টের প্রতিবাদ করতে গিয়ে জনপ্রিয় দুই ব্লগার এস্কিমো এবং রাশেদকে ১০ দিনের জন্য ব্যান করে দেয় সামহোয়ার কর্তৃপক্ষ। এ প্রতিবাদে সাধারণ ব্লগাররা তাদের আনব্যান না করা পর্যন্ত লগআউট কর্মসূচি পালন করেছিল। কর্তৃপক্ষের মতে, ব্লগার রাশেদ এবং এস্কিমো তাদের স্টিকি করা দুইটি পোস্টের কন্টেন্ট পরিবর্তন করে কর্তৃপক্ষকে অপব্যবহার করেছেন। ব্লগ ভিউজের পক্ষ থেকে রাশেদ ও এস্কিমোর সঙ্গে যোগাযোগ হলে তারা জানান, স্বাধীনতাবিরোধী ব্লগারদের দেয়া মুক্তিযুদ্ধের অবমাননাকারি পোস্টগুলো সম্পর্কে কর্তৃপক্ষকে অনেক আগে থেকেই অবহিত করা স্বত্ত্বেও সে ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় তারা তাদের মুক্তিযুদ্ধ বিষয়ক স্টিকিপোস্টগুলোর বিষয় পরিবর্তন করে কর্তৃপক্ষকে সজাগ করার চেষ্টা করেছেন। তাদের ব্যান হওয়ার পর সাধারণ ব্লগাররা জনপ্রিয় এই দুই ব্লগারের আনব্যানের দাবিতে পোস্ট দিতে থাকলে সামহোয়ার কর্তৃপক্ষ তাদের পোস্টগুলো মুছে দেয়। সাধারণ ব্লগাররা সামহোয়ারইন কর্তৃপক্ষের এ আচরণকে একটি ইগো সমস্যা বলে চিহ্নিত করে। অবশেষে ব্লগার এস্কিমো ও রাশেদের আনব্যানে ব্লগাররা খুশি হয়েছেন।

আনব্যান হবার পরেই সবাইকে ধন্যবাদ জানিয়ে রাশেদ একটি পোস্ট দেন। এছাড়াও একটি ইবুক প্রকাশনার কাজে হাত দিয়েছেন উনি। বৈশাখী সংকলন হিসেবে ইবুকে স্থান পাচ্ছে সামহোয়ারের ব্লগারদের কিছু নির্বাচিত পোস্ট। ব্লগারদের অনুমতি নিয়ে প্রকাশিত এই ই-বুকের পিডিএফটি ইস্নিপ্সে আপলোড করা হতে পারে বলে জানা গেছে।

এছাড়া রয়েছে মৃদুল মাহবুবের তার পোস্টে আলোচনা করেছেন আহমদ মোস্তাফা কামালের ছোটগল্প নিয়ে। গত সপ্তাহে ব্লগার রাগিব একটি চমৎকার পোস্ট দেন। জনস্বার্থের নামে মেয়াদ বৃদ্ধি … অন্তরালে কি হয় শিরোনামে জামাল ভাষ্কর লিখেছেন একটি পোস্ট। এতে বাংলাদেশের সেনাপ্রধান মইন ইউ আহমেদের চাকুরির মেয়াদ বৃদিধ ও তাতে সাধারণ জনগণের ভাবনা উঠে এসেছে। আর গত সপ্তাহের গোড়ার দিকে রাগিব পোস্ট দিয়েছেন নমস্য ইউজার - গুগল ইয়াহু। আন্তর্জালের দূরদর্শিতা শিরোনামে একটি পোস্ট। এতে উঠে এসেছে আন্তর্জালের ইউজারদের ক্ষমতা সম্পর্কে। পোস্টে তিনি ইঙ্গিত করেছেন ইউজারদের পছন্দের প্রতি ওয়েবসাইট কর্তাদের মনোযোগের বিষয়টি।

যথারীতি ধর্মীয় পোস্ট ছিল গত সপ্তাহে সামহোয়ারের স্বাভাবকি দৃশ্য। আল্লাহ পরিচিতি, ইমাম খোমেনী (রহঃ)-এর দৃষ্টিতে ফিলিস্তিন, আজ আপনি নামাজ পড়েছেন তো? মুসলিম ভাইয়েরা প্রতিদিন একটি সূরা পড়ি, ইসলামিক প্রশ্ন ইত্যাদি।

এদিকে সচলায়তনে চলছে অণুগল্পের জোয়ার। সবাই লিখে চলছেন বিভিন্ন রকমের অণুগল্প। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে সচলায়তন প্রকাশ করতে যাচ্ছে অণুগল্প সংকলন। এর প্রকাশক হলেন সচল অমিত আহমেদ, সম্পাদনায় পর্ষদে রয়েছেন সচল আনোয়ার সাদাত শিমুল এবং কনফুসিয়াস। সচল মুহাম্মম জুবায়ের লিখছেন তার সাম্প্রতিক উপন্যাস ’যদি সে না ভালো বাসে’। এপর্যন্ত তিনি ৬টি পর্ব লিখেছেন। একাত্তরের যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংশ্লিষ্ট ১৫৯৭ জন অপরাধীর তালিকা তুলে ধরেছেন সচল নুরুজ্জামান মানিক। এতে জেলাওয়ারি রাজাকারদের তালিকা ছাড়াও জামাতের নেতৃস্থানীয়দের যুদ্ধাসময়ের বিভিন্ন কর্মকান্ডও তুলে ধরা হয়েছে। সচলায়তনে বিভিন্ন কবিতা ছাড়াও এ সপ্তাহে পোস্ট এসেছে বিভিন্ন কবিতা, রম্য রচনা এবং স্মৃতিচারণ মূলক লেখা।

মুক্তমনায় লেখা আহবান করা হয়েছেন, বিজ্ঞান ও ধর্ম - সংঘাত নাকি সমন্বয়? প্রকাশিতব্য এই সংকলনের জন্য। এছাড়াও পড়তে পারেন আবুল হোসেন খোকনের যুদ্ধাপরাধীদের গোড়ার কথা। পরশপাথর লিখেছেন নোয়াখালী : কল্পলোকের গল্পকথার ৭ম পর্বটি। বাংলাদেশরে টেলিযোগাযোগ ও টেলিটক শিরোনামে নীলকণ্ঠ বাংলাদেশের বিভিন্ন টেলিকম্পানি ও টেলিযোগাযোগে সরকারের ভাবনা তুলে ধরেছেন। প্রচলিত কুসংস্কারগুলো নিয়ে অস্ট্রেলিয়া থেকে একটি লেখা লিখেছেন প্রদীপ দেব। মানুষের মাঝে চলমান কুসংস্কারগুলোর ও ভ্রান্তিগুলো উঠে এসেছে তার এ লেখায়।

সুপ্রিয় শ্রোতা এবার আপনাদের নিয়ে যাচ্ছি দৃষ্টিপাতের বাংলা ব্লগে। নতুন এই বাংলা ব্লগে লেখালেখির পরিমাণ কম হলে ও এর লেখকলিস্ট বেশ সমৃদ্ধ। দৃষ্টিপাতের বাংলা ব্লগে কারা লিখছেন শিরোনামে দেখতে পাওয়া যায় আনিসুল হক, ইন্দ্রজিত, সুলতানা কামাল, আসিফ সালেহ, তীরন্দাজ, তানভীর ইসলাম, রাগিব এবং শামীম আজাদের নাম। উল্লেখযোগ্য পোস্টগুলো হচ্ছে ব্লগার জ্যোতির মুক্তিযুদ্ধ ও চলচ্চিত্র, আসিল সালেহ-র গণআদালত, ষোলো বছর পরে। আনিসুল হকের গদ্যকার্টুন, সুবিনয় মুস্তফির মিশরের রুটি এবং তানভীর ইসলামে ঢাকার নগর পরিকল্পনা সমস্যা ও সম্ভাবনা পর্ব ২।

সুপ্রিয় পাঠক।

আজ আমাদের ভাবনায় দায় নিয়েছে কর্পরেটরা
রাষ্ট্র বলছে আলু খেতে, কর্তৃপক্ষ একদম চুপ।
আমাদের কণ্ঠ চেপে ধরেছে সুশীলতার খসখসে মোড়ক
বুকের কাছে জন্ম নেয়া প্রশ্নগুলো গিলে ফেলছি গলার কাছেই
আমাদের সম্পাদকের নতজানু হন জাতীয় মসজিদে

আমাদের চিন্তার জালে তাই মাকড়সারা মৃত
আমাদের নিউজপ্রিন্ট তাই সুশীল টয়লেট পেপার
আশ্রয় ছিল আন্তর্জাল
কিন্তু সেখানেও মুখের উপর স্কচটেপ চেপে ধরছেন সুশীলের ঠিকাদাররা
কানের কাছে ক্রমাগত হাউস দ্যাট বলে চিৎকার করছে ইতরেরা।

কিন্তু আমাদের কথা হতে হবে ইচ্ছেমতো।
আলোচনা, তর্ক, বিতর্ক কিংবা গালাগালি
বাধা কিংবা সমর্থন - কোনোটাতেই থাকবে না কর্তৃপক্ষ

সুপ্রিয় শ্রোতাবন্ধু। তেমনই একটি কর্তৃপক্ষবিহিন ব্লগ শুরু হতে যাচ্ছে অচিরেই। আগামী ব্লগভিউজে আপনাদের জানাতে পারব সেই সুখবর। তখনকার মতো আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, হ্যাপি ব্লগিং।

Leave a Reply